
বৃষ্টি, তুমি এই গোধূলিলগ্নে একমুঠো রোদ দিয়ে যাও
আমি তোমার নিকট ঋণী হয়ে থাকবো সারাজীবন
রুটি রুজির এই সংসারে মাঝে মাঝে তুমি হয়ে উঠো ক্ষুধার যন্ত্রণা
যার নেই চাল চুলো সে কী পারে তোমার আর্শিবাদ নিতে !
তুমি হয়তো এতো কিছু বোঝ না, শুধু দেখ প্রেমিক-প্রেমিকার অবগাহন!
তুমি বড্ড একঘেয়ে, সুখ বোঝ দুঃখ বোঝ না, ভালোবাসা দেখ সংগ্রাম দেখ না
তোমার সংসারে প্রকৃতির বসবাস, হয়তো তাকে নিয়ে তুমি সুখেই আছো ।
পোড়ানো রৌদ্রের শেষে তুমি উত্তাল হয়ে উঠো, ভেঙ্গে দাও জগতের সংসার
তুমি কী কখনো হিসেব কষে দেখেছো, কত উদ্ভাস্তের পিতা তুমি ?
কতজনের কুলখানি হয়েছে তোমার এই ধ্বংসাত্বক বুকে ?
না, তুমি তা দেখ নি, তোমার এসব দেখতে বয়েই গেছে ।
আদিম থেকে অবধি তোমার লীলায় পৃথিবী হচ্ছে সবুজ
এটুকুই তোমার তৃপ্তির ঢেকুর তোলে বৈকি
তবুও আমরা তোমাকে চাই সময় অসময়ে
প্রকৃতিবোদ্ধারা বলেছেন, তুমি নাকি পৃথিবীর প্রাণ
তাই তোমার কাছে করি আকুতি,
বিনাশে নয়, তুমি ঝরে পড়ো জীবনে ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



