
প্রিয় ফাল্গুন !
তুমি রাজ বসন্তের প্রথম গুনগুন
তোমাকে শুকোতে থাকা শিশিরের-
উষ্ণ শুভেচ্ছা এবং স্বাগতম...
এবং ভালবাসা-
সদ্য নেমে আসা নরম রৌদ্রের
যৌবন ফিরে পাওয়া বৃক্ষের
দখিনা হাওয়ার উন্মাতাল নৃত্যের
পাখপাখালির রিনিঝিনি সুরের
সাতরঙা সতেজ ফুলের...
তোমার ভূমিষ্টিক গন্ধে
প্রেম জাগে মানব হৃদয়ে
নিঃশ্বাসে ভরা পুষ্প ঘ্রাণ
যেন তোমাতে খোঁজে প্রাণ
শুকনো নদীর বুকে বসে থাকা গাঙচিল
যেন খুঁজে পায় আগমনী সুখের দিন ।
আসমানী নীলে উড়ে হলুদিয়া পাখি
কিশোরের নাটাইয়ে বাঁধা ভালোবাসা সবি
হৃদয়ের ভ্রমর খুঁজে অচেনা কোন ফুল
পৌঁছে দিতে চিনচিনে প্রেম সমুদ্দুর!
কোথায় সে ?
কোন সে অরণ্যে আমার অপেক্ষায় !
যতবার তুমি আসো হৃদয়ে
অতীত যায় খেই হারিয়ে
শেষের পুরনো তুমিতেই
যেন খুঁজে পায় নতুন ছবি !
খুঁড়িয়ে চলা জীবনে তারুণ্য জাগে
তোমার এই সম্ভাবনার শেষ ভাগে
তুমি যেন অমর তারুণ্য !
প্রিয় ফাল্গুন
তোমার রঙে হারিয়ে যেতে
তোমার অঙ্গে নিজেকে সাজাতে
তোমার রূপে নিজেকে রাঙাতে
তোমার গন্ধে নিজেকে সৌভিত করতে
তোমার তারুণ্যে নিজেকে ফিরে পেতে
অপেক্ষার প্রহর আজ নেমেছে শূন্যতে !
আজ তুমি খুব নিকটে
ছুঁয়ে দিতে ইচ্ছে করছে তোমার ওই তুলতুলে গাল
তুমি স্মিত হেসে আমাকে মুক্ত করো-
আবারও হৃদয়ের এই অকাল প্রোঢ়ত্বে থেকে
আবারও নিয়ে এসো তোমার হৃদয়ের সান্নিধ্যে
আবারও ভূমিষ্টের ঘ্রাণ মেখে দাও আমার এই হৃদয় জুড়ে....
ছবি বন্ধু-গুগল ইমেইজ ।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



