somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কথাকথিকেথিকথন
আমার একটি দুঃখ আছে, নাম তার 'সুখ' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

এ যেন পুরো বাংলার প্রতিধ্বনি !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খোকার মুখের বুঝতে না পারা প্রথম বুলি
একটি বাংলা শব্দ
খোকা শুনে এসেছে কতকথা জন্মের পূর্বে
মাতৃগর্ভে গুটিসুটি হয়ে বসে ছিলো
তারও বেশ ইচ্ছে হয়েছিলো কিছু বলার
সেই ইচ্ছেটুকু ছিলো বাংলাভাষা।
সে কানপেতে ছিলো-
বৃদ্ধ, যুবক যুবতী, কিশোর কিশোরীর গালগপ্পে!
তারও বেশ স্বাদ জেগেছিলো কিছু গপ্প করার
সেই স্বাদটুকু ছিল বাংলাভাষা।

মায়ের থলেতে এদিক ওদিক চষে বেড়ায় সে
পাখ পাখালীর কিচিরমিচির শোনে
পাতা ঝরার মরমর শব্দ শোনে
বাতাসের সোঁ-সোঁ আওয়াজ শোনে
হাঁস, মোরগের ডাক শোনে
কুকুরের ঘেউ ঘেউ চিৎকার শোনে
পাশের বাড়ির যুদ্ধাহত নুরু পাগলের প্রলাপ শুনে
ছেলেমেয়েদের দলবেঁধে স্কুলে যাওয়ার গল্প শোনে
পুশকুনির ঘাটে জলমগ্ন বউদের সাংসারিক গল্প শোনে...
এভাবে সে মায়ের থলে বড় করতে থাকে
তার ওজন ঢের হয়
হাত পাও বেড়েছে ঢের
এই বেড়ে উঠা বাংলাভাষা ।

যে রক্ত চুষে সে বেড়ে ওঠে
তার মধ্যে ডুবে থাকে মায়ের শঙ্কিত মুখ
এই শঙ্কিত মুখ বাংলাভাষা ।
বাবা যখন মায়ের পেটের উপর তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে
কেমন আছো তুমি? কবে আসবে তুমি? তর সইছে না যে !
এসব বলে তার বাবা পেটের উপরে তার কপালে চুমো খায়।
এই চুমো বাংলাভাষা।
তার বাবার এইসব পাগলামো দেখে তার মা খিলখিলিয়ে হেসে ওঠে
তখন বাবাও হেসে ওঠে,
থলের মধ্যে খুনসুটিতে সেও হেসে ওঠে!
এই হাসিগুলো বাংলাভাষা।

একদিন তার ভূমিষ্ঠ হওয়ার খবর ছড়ায় চারদিকে
প্রিয়জন সবার চিন্তিত মুখ
সে আসবে তো পূর্ণাঙ্গ কান্না নিয়ে?
এই চিন্তিত মুখগুলো বাংলাভাষা ।
সে জন্ম নিয়ে কেঁদেকেটে সবাইকে হাসিতে ভাসালো
এই কান্না ছিল তার পুষে রাখা বাংলার প্রথম ধ্বনি
এভাবে সে বাংলায় খেয়ে পরে বেড়ে ওঠে
মায়ের আঁচলের আড়ালে সে কোমল স্তনবোটায়-
চুক চুক শব্দে শুষে নেয় তার বেড়ে ওঠা
সেই চুক চুক শব্দ বাংলাভাষা।

এভাবে একদিন হঠাৎ স্পষ্ট করে সে বলে উঠে- 'মা'
চারপাশের সবাই খানিকের জন্য থমকে দাঁড়ায়
তারা যেন এই বাংলার প্রথম জন্ম দেখলো!
বাংলাভাষা যেন সদ্য ভূমিষ্ঠ হলো!
সবার মুখে বাঁধনহারা প্রশান্তি খেলে যায়
এ যেন তাদের আওয়াজ, এ যেন সবার আওয়াজ
এ যেন পুরো বাংলার আওয়াজ...


ছবি বন্ধু- গুগল ছবিঘর ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪০
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×