somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈশাখ, যদি তুমি কবিতার রঙে সাজো...

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৈশাখ যখন দরজার কপাট কাঁপিয়ে ভারী গলায় বলে উঠে, তুমি ঝড়!
হৃদয়ে বাজে তখন ফ্যাকাসে আকাশের বজ্রপাত ধ্বনি
বৃষ্টিস্নাত রাত্রির আম ঝরা ঝুম ঝুম সুর....
ভরদুপুরে কাঁঠালি রৌদ্রের আঁটিফাটা ঘ্রাণ
বেপরোয়া বালকদের নুয়ে পড়া গাছ বেয়ে পুকুরে লাফ ঝাঁপ ।

অতন্দ্র নাবিকের চোখে সমুদ্র উপেক্ষা করার দুঃখ
দখিনা আনাড়ি হাওয়ায় উড়ে যায়-
পড়ন্ত বিকেলের শুকোতে দেয়া গ্রাম্য রমনীর রঙিন শাড়ি...

হৃদয়ের হাঁটে চলে বিগত দেনা পাওনা
হালখাতায় মিষ্টিমুখর দর কষাকষি
অতীত ভবিষ্যতের বর্তমান হালচাল!
প্রকৃত প্রেমিকরা তপ্ত বহিঃশিখায়ও প্রেম খুঁজে বেড়ায়....

আমি বলছি না বৈশাখ, তুমি ততোদিক অভিমানী
কর সব চুরমার, জরাজীর্ণ ঘর কম্পমান
তুমি দু'বেলা খাওয়া মুখের অভিসম্পাত নিয়ে যাও উড়ে....
তারপরও তোমাকে অভিনন্দন,
লাল গালিচায় তোমার জন্য আগমনী ফুলঝুরি
তুমি বাংলার জীবনের প্রথম চুম্বন
প্রথম প্রেম ফিরে পাওয়ার গুঞ্জরণ
কপোত কপোতির আকাঙ্ক্ষিত চোখে লেগে থাকা-
অধৈর্য্য ভালোবাসার প্রথম আহ্বান
সবুজ ধানের দেহে যৌবন ধরা আগুন
কৃষানের চোখের স্বর্ণদেবী তুমি !

সন্ধ্যার আঁধারে যেন আকাশ প্রেম গড়ে সমুদ্রের সাথে
উত্তাপ বাড়ে, জনজীবনের শরীরে দৈনন্দিন হাঁসফাঁস
বৈশাখ, আমি বলছি না তুমি বড্ড আলগোছে
আমি বলছি না, তোমাকে বোঝা বড় দায়
আমি বলছি না, তুমি সদ্য যুবতী হওয়া কোন নারীর মত...
এই আলো, এই আঁধার-
তুমি খেলো বিভ্রান্ত কবির হৃদয়ের সাথে
সে যখন রৌদ লিখে, তুমি তখন তামাটে
সে যখন লিখে নিস্তব্ধতা, তুমি তখন চুরমার
সে যখন লিখে মমতাময়ী সমুদ্র, তুমি তখন জলোচ্ছ্বাস!

তবুও বাংলা তোমার সাথে খেলে
পরাজিত হয় বিজয়ের বেশে তোমাকে পেয়ে
ঘরে ঘরে কিশোর কিশোরীর রঙিন হট্টোগল
তুমি এসে পড়েছো, তুমি এসে পড়েছো !
ধ্বনিতে রবরব উচ্ছ্বাস
তরুনীর ফুলঝরা শাড়ির পাড় ধরে তুমি উড়ে বেড়াও...
যুবক আত্মহারা, সে লেখে প্রেম তার কব্জিতে !
মিষ্টি মন্ডায় সদ্য দাঁত গজানো শিশু হেসে উঠে মায়ের কোলে
সবার মুখশ্রীতে অন্তরে মুখরিত হয় আদিম সুরে
এসেছে বৈশাখ,
ওহে বাঙালি, শোনরে পাগলের দল
আবারো এসে পড়েছে বৈশাখ
আগুনঝরা রূপে, নতুন দশার দিশা নিয়ে....



ছবি বন্ধু- গুগল ইমেইজ ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৮ রাত ১০:২৬
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দমকা হাওয়া

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৩ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫


সময় যেনবা এক দমকা হাওয়া-
হুট করে এসে আবার কোথায় যায়?
জাপটে ধরতে তারে করছি ধাওয়া,
দেখি কীভাবে সে বঞ্চনা করে আমায়।
ছুটছি তো ছুটছিই দূর অজানায়,
হবে নিশ্চয়ই এবার কাছে পাওয়া-
অতৃপ্ত হৃদয় ভাসে ভরা... ...বাকিটুকু পড়ুন

সংসদে যা ঘটেছে সেটা কি অপ্রত্যাশিত ছিল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ৮:৪৯


দুই দিন আগে কুমিল্লার পরিচিত এক মুদি দোকানে সদাই কিনতে গিয়েছিলাম; সেখান থেকে প্রায়ই বাজার করি। হিসাব মেলাচ্ছিলাম, হঠাৎ তিনি উত্তেজিত হয়ে বলে উঠলেন—"আগামীকাল তো সংসদ! হাসনাত আবদুল্লাহ... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ 'চাঁদগাজী' (সাময়িক পোষ্ট)

লিখেছেন রাজীব নুর, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১০:২০



আমি কোনো রকম ভনিতা না করে স্পষ্ট জানতে চাই-
ব্লগার 'চাঁদগাজী' কবে থেকে প্রথম পাতায় লেখার সুযোগ পাবেন? তাকে আর কতদিন শাস্তি দিবেন? সরকার পতনের পর কারাগার থেকে... ...বাকিটুকু পড়ুন

আমার কালপুরুষ ভাইয়া

লিখেছেন অপ্‌সরা, ১৩ ই মার্চ, ২০২৬ রাত ১১:০০


আমার কালপুরুষ ভাইয়া। গত ৭ই মার্চ যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। খবরটা আমি জানার পর থেকেই মনটা খারাপ হয়ে আছে। ভাইয়া... ...বাকিটুকু পড়ুন

বিএনপিপন্থী ব্লগারদের বাকস্বাধীনতা হরনের নমুনা

লিখেছেন ঢাবিয়ান, ১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১০:১৬

বিএনপির মির্জা আব্বাস অসুস্থ হবার পর কিছু বিএনপি সমর্থক এর দায় খুবই ন্যক্কারজনকভাবে নাসিরুদ্দিন পাটোয়ারীর উপড় চাপাতে চাইছে !! অসুস্থ মির্জা আব্বাসের ছবি দিয়ে এরকম... ...বাকিটুকু পড়ুন

×