somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ২৬ শে জুনঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় এর ১৭৫ তম জন্মবার্ষিকী

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় ১৮৩৮ সালের ২৬ শে জুন (বাংলা ১২৪৫ সালের ১৩ ই আষাঢ়) নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম যাদপচন্দ্র চট্রোপাধ্যায়। তিনি মেদিনীপুরে ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত ছিলেন। পাঁচ বছর বয়সে বঙ্কিমচন্দ্রের হাতেখড়ি হয় কুল-পুরোহিত বিশ্বম্ভর ভট্রাচার্যের কাছে। পিতার অতি আদরের ৩য় সন্তান বঙ্কিম অসাধারন মেধাবী ছিলেন। তিনি একদিনেই বাংলা বর্ণমালা আয়ত্বে এনেছিলেন। বঙ্কিমচন্দ্র ১৮৪৪ সালে মাত্র ছয় বছর বয়সে পিতার কর্মস্থল মেদিনীপুরের কলেজিয়েট স্কুলে এসে ভর্তি হন।

১৮৪৯ সালের ফেব্রোয়ারী মাসে মাত্র এগার বছর বয়সে পাঁচ বছরের এক বালিকার সাথে তার বিয়ে হয়। একই বছর হুগলী কলেজে ভর্তি হন। ১৮৫৩ সালে জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মাসিক আট টাকা বৃত্তি লাভ করেন। একই বছর ‘সংবাদ প্রভাকরে’ কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ টাকা পারিতোষিক লাভ করেন। তাঁর সেই কবিতার নাম--‘কামিনীর উক্তি। তোমাতে লৌ ষড়ঋতু।’ হুগলী কলেজে অধ্যয়নকালে কবিবর ঈশ্বর গুপ্তের উৎসাহে ‘সংবাদ প্রভাকর’ ও ‘সংবাদ সাধুরঞ্জন’-এ গদ্য-পদ্য লিখতে শুরু করেন। ১৮৫৬ সালে হুগলী কলেজে সিনিয়র বৃত্তি পরীক্ষায় সকল বিষয়ে কৃত্বিতের জন্য তিনি দুই বছরের জন্য মাসিক বিশ টাকা বৃত্তি লাভ করেন। এরপর ১৮৫৭ সালে তিনি আইন পড়ার জন্য কলকাতায় প্রেসিডেন্সি কলেজে এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এ পরীক্ষায় দশ জন ছাত্রের মধ্যে তিনি সহ দুইজন পাশ করেছিলেন। একই বছর যশোর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসাবে যোগদান করেন। ফলে আইন পরীক্ষা আর দেওয়া হল না। বারো বছর পর ১৮৬৯ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে আইন বিষয়ে বি.এ পরীক্ষায় প্রথম বিভাগে তৃতীয় স্থান অধিকার করেন।

যশোরে অবস্থানকালে ১৮৫৯ সারে তাঁর স্ত্রী মারা যায়। ১৮৬০ সালে তিনি পূনরায় বিয়ে করেন। যোগ্যতা থাকা সত্বেও তাকে আজীবন প্রায় একই পদে কাজ করতে হয়েছে। তাছাড়া তার স্বাধীনতাপ্রিয়তা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও ইংরেজ সরকারকে খুশি করেনি। ২৩ বছর চাকুরী করার পর কর্তৃপক্ষের এই অবিচারে অসন্তুষ্ট বঙ্গিমচন্দ্র স্বেচ্ছায় ১৮৯১ সালে চাকুরী থেকে থেকে অবসর গ্রহণ করেন। বঙ্গিমচন্দ্রের প্রথম উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ প্রকাশিত হয় ২৭ বছর বয়সে, ১৮৬৫ সালের মার্চ মাসে। তার অন্যান্য গ্রন্থ কপালকুন্ডলা (১৮৬৬), মৃণালিনী (১৮৬৯), বিষবৃক্ষ (১৮৭৩), ইন্দিরা (১৮৭৩), রাধারানী (১৮৭৬), চন্দ্রশেখর (১৮৭৭), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮), আনন্দমঠ (১৮৮২), দেবী চৌধুরানী (১৮৮৪), কমলাকান্ত (১৮৮৫), সীতারাম (১৮৮৭) এবং কবিতা--‘ললিতা ও মানুষ’ (১৮৫৮), প্রবন্ধ-- লোক রহস্য (১৮৭৪), বিচিত্র প্রবন্ধ (১৮৯২), ধর্মীয় রচনা-- ‘কৃষ্ণ চরিত্র’ ( ১৮৮৬) ইত্যাদি।

বঙ্গিমচন্দ্র ‘বন্দে মাতরম্ ’ গানের রচয়িতা--যে গান তৎকালীন ভারতের স্বাধীনতা সংগ্রামকে উৎসাহিত করেছিল। পরে এই গান ভারতের জাতীয সংগীত হিসাবে মর্যাদা পেয়েছে। ২০০২ সালে নভেম্বর মাসে বিবিসি ইন্টানেটের মাধ্যমে ‘বিশ্বের সেরা ১০ টি গান’ প্রতিযোগিতার আয়োজন করে। ১৫৫ টা দেশের লক্ষ লক্ষ শ্রোতাদের পছন্দ থেকে ২১ শে ডিসেম্বর আইরিশের জাতীয় সংগীতকে প্রথম এবং বন্দে মাতরম সংগীতকে দ্বিতীয় ঘোষণা করেন। বন্দে মাতরম একটি কবিতা--যা ১৮৮২ সালে প্রকাশিত ‌‌‌‌‌আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত ছিল।

বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় একাধারে কবি, ঔপন্যাসিক, প্রবন্ধকার, সাংবাদিক, গীতিকার সহ নানা গুণে গুনান্বিত ছিলেন। তাঁর জন্মবার্ষিকীতে তাকে আষাঢ়ের মেঘ, বৃষ্টি আর আলোয় আঁকা অপরূপ নিসর্গের শুভেচ্ছা।

সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×