somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘন ঘোর অন্ধকারের মধ্যে বেশ কিছু নারী মোমবাতি জ্বালিয়ে ধীর গতিতে সামনে এগোচ্ছে। এক একজন নারী তার নিজের সময়কে হাসি মুখে পার করে পিছনের নারীকে সামনে এনে তার আরেক হাতে নিজের মোমবাতির বাকি জ্বলন্ত অংশটুকু রেখে যাচ্ছেন। আলোকিত অন্ধকারের এই সময়ে জাপসা চোখে আমি দেখতে পাচ্ছি নারী জাগরণের প্রথম পথিকৃৎ রাস সুন্দরী দেবী, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, নুরুন্নেচ্ছা খাতুন বিদ্যাবিনোদিনী, আশালতা সেন, লীলা নাগ প্রমুখ। তবে আমার সময়ে স্পষ্টভাবে যাকে চলে যেতে দেখলাম তিনি বেগম সুফিয়া কামাল। আরেক নারীর হাতে নিজের মোমবাতিটি দিয়ে আমার সময়কে হাসি মুখে অতিক্রম করলেন ।

নারীমুক্তি, গণতন্ত্র ও সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কবি বেগম সুফিয়া কামালের আজ ১৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মারা যান। ১৯১১ সালের এই দিনে বরিশালের শায়েস্তাবাদে এক জমিদার পরিবারে তিনি জন্মেছিলেন। রক্ষণশীল পরিবারে পর্দাপ্রথা অতি কঠোরভাবে পালিত হত। তাই বাড়িতে বসেই তিনি উদ্দু,আরবী, ফারসী ভাষা গৃহ শিক্ষকের কাছে আর বাংলাভাষা মা ও মামার কাছে শিখেছিলেন। তার বয়স যখন সাত বছর তখন তাঁর পিতা নিরুদ্দেশ হন। পিতার অনুপস্থিতিতে মায়ের স্নেহ-পরিচর্যায় তিনি বড় হতে থাকেন। সুফিয়া কামাল তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। তখনকার রক্ষণশীল পারিবারিক ও সামাজিক পরিবেশে বাস করেও তিনি নিজ চেষ্ঠায় হয়ে উঠেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত। পর্দার ঘেরাটোপ থেকে বেড়িয়ে হয়ে উঠেন একজন আধুনিক মানুষ।

১৯১৮ সালে ছয় কি সাত বছর বয়সে মায়ের সাথে কলকাতায় বেড়াতে গেলে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে দেখা হয়। মায়ের সাথে রোকেয়া কথোপকথন এবং কলকাতায় মুসলিম নারী শিক্ষার সূচণা তাকে উৎসাহিত করেছিল। ১২ বছর বয়সে উদারমনা সৈয়দ নেহাল হোসেনের সাথে তার বিয়ে হয়। ১৯২৩ সালে তার প্রথম গল্প ‘সৈনিক বধূ’ তরুন পত্রিকায় প্রকাশিত হয়। ১৯২৫ সালে মাহাত্মা গান্ধির সাথে তার সাক্ষাৎ হয় এবং তখন থেকে তিনি জাঁকজমকপূর্ণ মোগল পোষাক পরিত্যাগ করে বাংলার সাধারন নারীদের মত তাঁতের শাড়ী পরা শুরু করেন। এই সময়ে বরিশালে ‘মাতৃমঙ্গল’ নামক নারী কল্যাণ সংগঠনের সদস্য হলেন। কলকাতায় এসে তিনি অনেক বিশিষ্ট ব্যক্তিদের সানিধ্যে আসলেন। কাজী নজরূল ইসলাম তার কবিতার ভূয়ষী প্রসংসা করলেন এবং ছাপানোর বিষয়ে সহযোগিতার আশ্বাস দিলেন। মোহাম্মদ নাসিরুদ্দিন সম্পাদিত সওগাত পত্রিকায় ‘বাসন্তি’ নামক কবির প্রথম কবিতা প্রকাশিত হয়। কবি ১৯২৯ সালে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠিত আনজুমান-ই-দাওয়াতীন-ইসলাম এ যোগদান করেন। ১৯৩৮ সালে প্রকাশিত হয় তাঁর সাঝের মায়া কাব্যগ্রন্থটি যার ভূমিকা লিখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম ও কবি রবীন্দ্রনাথ নাথ ঠাকুর।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সুফিয়া কামালের দুই মেয়ে মুক্তিবাহিনীতে যোগ দেন এবং ভারতের আগরতলায় মুক্তিযোদ্ধাদের সেবার জন্য একটি হাসপাতাল স্থাপন করেন। যুদ্ধকালীন সময়ে তিনি একাত্তরের ডায়েরী নামে একটি দিনলিপি রচনা করেন এবং এ সময়ে তাঁর লেখা কবিতাগুলি পরবর্তীকালে ‘মোর যাদুদের সমাধী’ নামে গ্রন্থকারে প্রকাশিত হয় ।
সাহিত্য চর্চার জন্য সুফিয়া কামাল অসংখ্য পুরষ্কার ও সন্মাননা লাভ করেন। ১৯৬১ সালে তনি পাকিস্তান সরকার কর্তৃক ‘তঘমা-ই-ইমতিয়াজ’ নামক জাতীয় পুরষ্কার লাভ করেন কিন্তু পাকিস্তান সরকার বাঙালীদের ওপর অত্যাচারের প্রতিবাদে তিনি তা বর্জন করেন। এছাড়াও তিনি আরও কয়েকটি পুরষ্কার ও পদক লাভ করেন--১৯৬১ সালে বাংলা একাডেমী পুরষ্কার, ১৯৭৬ সালে একুশে পদক, ১৯৭৭ সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক, ১৯৯৬ সালে বেগম রোকেয়া পদক, ১৯৯৬ 1996 Women’s Federation for World Peace Crest, ১৯৯৭ সালে স্বাধীনতা পুরষ্কার, ১৯৭০ সালে তিনি সোভিয়েত ইউনিয়নের Lenin Centenary Jubilee Medal এবং ১৯৮৬ সালে Czechoslovakia Medal সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেন। সুফিয়া কামাল কবি, বুদ্ধিজীবি, সমাজনেত্রী এবং অনন্য সাধারন নারী ব্যক্তিত্ব। দেশের যে কোন মানবতাবাদী, প্রগতিবাদী ও গণমুখী কর্মসূচীতে তিনি সব সময় অগ্রভাগে ছিলেন। তাকে বেগম রোকেয়ার উত্তরসূরী হিসাবেও অনেকে মনে করেন।





সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×