somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা যুদ্ধাপরাধী তাদেরকে শাস্তি দেবেন না, স্বাধীনতা বিরোধী জামাত যাদেরকে বলবে তাদেরকে ধরে শাস্তি দিন

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খালেদা জিয়া আর জামাতীরা যাকে শাস্তি দিতে বলবেন তাদেরকে ধরে শাস্তি দিন, আর যুদ্ধাপরাধীদের ছেড়ে দিন । নইলে স্বাধীনতা বিরোধীরা জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেবে । জামাতীরা জানে সরকারকে কাবু করতে হলে দেশের সম্পদ ও মানুষকে পোড়াতে হবে । সরকারকে ফাঁদে ফেলতে ওরা প্রতিদিন হরতাল করছে এবং দেশের মানুষকে কষ্ট দিচ্ছে । জামাতীরা তো আর বাংলাদেশ চায়নি তাই বাংলাদেশের ক্ষতি করতে তাদের হাত কেন কাঁপবে ? জামাতীরা মনে করে এই ভাবে দেশের ক্ষতি করতে থাকলে একদিন সরকার তাদের কথা শুনতে বাধ্য হবে । কারণ, স্বাধীনতার পক্ষের শক্তি তো আর স্বাধীনতা বিরোধীদের মতো দায়িত্বহীন নয় । স্বাধীনতা বিরোধী জামাত বিদেশী তথাকথিত ইসলামিক চরমপন্থী গ্রুপ গুলোর কাছ থেকে শিখেছে যে, কী ভাবে দেশের মানুষকে জিম্মি করে সরকারকে বসে আনতে হয় । আবার সোনায় সোহাগা হলো বাংলাদেশের অপর্যাপ্ত সংখ্যার দুর্বল আইন-শৃংখলা বাহিনী । বাংলাদেশের কোনও সরকারই রাষ্ট্রের বিভিন্ন রক্ষক বাহিনী গুলোকে প্রয়োজন অনুযায়ী প্রসারিত করেনি যার পরিনাম আজ দেশের মানুষ ভোগ করছে ।

প্রতিদিন যেই ভাবে স্বাধীনতা বিরোধী জামাত-শিবির দেশের সম্পদ নষ্ট করছে ও পুলিশের ওপর আক্রমণ করছে, তা থেকে পরিস্কার যে, সরকার জনগনের প্রাণ ও মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে । এই অপর্যাপ্ত পুলিশ বাহিনী দিয়ে জামাত-শিবিরের মতো সুসংগঠিত চরমপন্থী গ্রুপকে কোনও ভাবেই লাগাম দেওয়া সম্ভব না তা জামাত-শিবিরের বিগত দিন গুলোর অবিরাম তাণ্ডব দেখে কারো বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় । আর তাই যদি হয়, তাহলে জনগনের সম্পদ রক্ষার্থে কেন সেনা বাহিনীকে নামানো হবে না ? সরকার হয়তো মনে করছে সেনা বাহিনী নিয়োগ করলে তাতে সরকারের আইন-শৃংখলা রক্ষা করতে না পারার ব্যর্থতা প্রকাশ পাবে । এছাড়া বহির্বিশ্বেও সেনা বাহিনী দ্বারা বিরোধীদেরকে দমন করার অভিযোগ উঠবে । এতে মিডিয়ার সহানুভুতিও বিরোধীদের পক্ষে চলে যাওয়ার সম্ভাবনা থাকে । কিন্তু প্রশ্ন হলো এই ভাবে আর কত দিন জামাত-শিবিরের সন্ত্রাসীদের দ্বারা দেশ ও দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হতে থাকবে ? এর শেষ কোথায় ? যুদ্ধাপরাধীদের না ছাড়া পর্যন্ত তো জামাত-শিবির থামবে বলে মনে হচ্ছে না । আর থামতে চাইলেও খালেদা জিয়া তা হতে দেবেন না । তিনি চাবি ঘোরাতেই থাকবেন ।

জামাত-শিবিরের তরুণরা স্বাধীনতা বিরীধী প্রবীন জামাত নেতাদের চক্রান্তের শিকার । ওই স্বাধীনতা বিরোধীরা তাদের সার্থ উদ্ধারে এই তরুণদের ব্রেন ওয়াশ করেছে । এই তরুণরা দুষ্কৃতিদের দ্বারা পরিচালিত হচ্ছে তাই অবিলম্বে জামাত-শিবিরের ছোট বড় সকল নেতাকে অবিলম্বে গ্রেফতার করে জেলে ভরুন । এই সব নেতাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান । এদেরকে কঠোর শাস্তি দিন । একজন জামাত নেতাও যেন রক্ষা না পায় । জামাত-শিবির দ্বারা আর এক জনের সম্পদ হোক তা আমরা চাই না । যদি প্রয়োজন হ্যয় আর্মি অপারেশনের মাধ্যমে সারা দেশ থেকে জামাত-শিবিরের সকল নেতাদের গ্রেফতার করুন । স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের পক্ষে গিয়ে দেশের ও সরকারি সম্পদের ওপর আক্রমণ করা রাষ্ট্রদ্রোহিতা মূলক কাজ তাই রাষ্টড়দ্রোহিতার আইনেও এই সব জামাত-শিবির নেতাদের বিচার করা যেতে পারে ।

আমাদের বিরোধী দলীয় নেত্রীর যুদ্ধাপরাধীদের পক্ষে যুদ্ধ ঘোষণা দেখে মনে হয় তাঁর মানসিক অবস্থা স্বাভাবিক নয় । তিনি মুক্তিযোদ্ধার স্ত্রী, দশ বছর প্রধান মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তাঁর মতো রাষ্ট্রের দায়িত্বশীল ব্যাক্তির স্বাধীনতা বিরোধীদের পক্ষে যাওয়াটা অস্বাভাবিক । তাই আমি মনে করি বিরোধী দলীয় নেত্রীর মানসিক বিকৃতি ঘটেছে । অতএব, সরকারের উচিৎ খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তায় রেখে মানসিক চিকিৎসার ব্যবস্থা করা । যতদিন না চিকিৎসা শেষ হচ্ছে তত দিন দলীয় ব্যক্তিদের সাথে তাঁর যোগাযোগ বন্ধ রাখা হোক । নইলে তাঁর ভুল সিদ্ধান্তে দেশের বড় ধরণের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।

সব শেষে দেশের মানুষের কাছে আমার আহবান, স্বাধিনতা বিরোধী জামাত-শিবিরকে রুখে দাঁড়ান । যেই ভাবে ১৯৭১-এ এই রাজাকারের দলের বিষ দাঁত ভেঙেছিলেন ঠিক সেই ভাবে আজ আবার এই দেশের শত্রু স্বাধীনতা বিরোধীদের হাত থেকে দেশের মানুষ ও সম্পদ রক্ষা করুন । দেশের কোনও শত্রুই আপনাদের সাথে পারবে না । জামাত-শিবিরকে উৎখাত করে বাংলাদেশকে পবিত্র করে দিন । জয় আপনাদেরই হবে ইনশাল্লাহ । বাংলাদেশ অমর হোক ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×