somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রীসের স্ট্রবেরি খামারে বাংলাদেশিদের উপর গুলি

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গ্রীসের এক স্ট্রবেরি খামারে অভিবাসী কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবি জানাতে গেলে সেখানকার একজন সুপারভাইজার তাদের উপর গুলি চালিয়ে ৩২ জনকে আহত করেছে। আহত কর্মীরা সকলেই বাংলাদেশি।

খামার মালিক ও সংশ্লিষ্ট সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে।

আহত বাংলাদেশি কর্মীদের বেশিরভাগকেই প্রাথমিক শুশ্রূষার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এখনও সাতজন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন এখন তারা শঙ্কামুক্ত।

গতকালের (বুধবার) ঘটনায় আহত বাংলাদেশি কৃষি-শ্রমিক হারুণ তাঁর হাসপাতালের শয্যা থেকেই ঘটনার বিবরণ দিয়ে বিবিসি বাংলাকে বলেন, 'ছয় মাস ধরে আমরা মাইনে পাই নি, সেজন্য ধর্মঘট দিয়েছিলাম এবং আমরা ঠিক করেছিলাম কাজ করব না।'

তিনি বলেন এরপর প্রায় দেড়শ জনের মত কর্মী সেখানে সমবেত হলে মালিক পক্ষ সরাসরি তাদের উপর গুলি চালায়।

গ্রীসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলার জামাল হুসেইন বিবিসি বাংলাকে জানিয়েছেন তিনি আহত বাংলাদেশি কর্মীদের দেখতে ওই এলাকায় গেছেন।

অ্যাথেন্স থেকে বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন জানাচ্ছেন ঘটনাটি ঘটেছে পশ্চিম গ্রীসে অ্যাথেন্স থেকে ২৬০ কিলোমিটার দূরে নিয়া মানোলাদা এলাকায় পেলোপন্নেসিয়ান গ্রামের এক খামারে।

নিয়া মানোলাদা এলাকার কৃষি খামারে পাঁচ হাজারের মত বাংলাদেশি অভিবাসী কর্মী কাজ করেন।

ওই খামারের কর্মীরা তাদের বকেয়া বেতনের দাবি জানাতে জড়ো হলে খামারের একজন সুপারভাইজার তাদের উপর গুলি চালায় বলে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন।

ভার্দার হাসপাতালে চিকিৎসাধীন অভিবাসী কর্মীরা

খামারের মালিক এবং ওই ফোরম্যানকে গ্রেপ্তার করা হয়েছে এবং খামারের আরও দুজন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে বলেও বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন।

বিবিসি বাংলা- এখানে ক্লিক করে মূল স্টোরি দেখুন
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×