somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপদে বন্ধুর পরিচয়

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে হাজার হাজার রোহিঙ্গাদের আগমন বাংলাদেশকে বিপদে ফেলেছে । এই রোহিঙ্গা শরনার্থীরা না এলে আমরা বুঝতেই পারতাম না যে বিশ্বের কোন দেশ আমাদের শত্রু আর কোন দেশ মিত্র । রোহিঙ্গা ইস্যু মূলত বাংলাদেশকে সমস্যায় ফেলেছে । রোহিঙ্গাদের আসার কারণে শুধু বাংলাদেশের ক্ষতি হচ্ছে, বাকি মুসলিম বিশ্বের কোনো ক্ষতি হচ্ছে না । রোহিঙ্গাদেরকে বর্মায় বাঙালি বলে মারা হয়, তাঁদেরকে বলা হয় তোমরা বাংলাদেশের নাগরিক । এসব জেনেও মুসলিম বিশ্বের বেশ কিছু দেশ বাংলাদেশের পাশে
দাঁড়িয়েছে । কারণ, বাংলাদেশি ও রোহিঙ্গাদের অধিকাংশই মুসলমান । একই কারণে ভারত বাংলাদেশের পেছন থেকে সরে গিয়েছে । আজ যদি বাংলাদেশ কোনো মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধে নামতো তাহলে ভারত বাংলাদেশের পেছন থেকে পালাতো না । বলা হয় রোহিঙ্গারা বাঙালি, তাহলে ভারতের হিন্দু বাঙালি জনগণ রোহিঙ্গাদের পক্ষে কেন কথা বলে না ? সোশাল মিডিয়ায় ভারতের বাঙালিদের কমেন্ট গুলো পড়লেই বুঝতে পারবেন যে তাঁরা কত অমানুষ ।


৯/১১-এর বিন লাদেনের কুকর্মের পর অমুসলিমরা মুসলিম বিদ্বেশি হয়ে গেছে । এখন তাঁরা মানবতার আগে ধর্মকে রাখে । সারা বিশ্ব বাংলাদেশিদের মতো ধর্ম নিরপেক্ষ মন দিয়ে ভাবে না । আমি মনে করি ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা মহান । কাগজে-কলমে যাই হোক, প্রকৃতপক্ষে বাংলাদেশের আশি শতাংশ মুসলিম ধর্ম নিরপেক্ষ, এই কারণেই আমরা বাঙালি জাতি ভিত্তিক রাষ্ট্র গঠন করতে সক্ষম হয়েছি । তবে এখন সময় এসেছে বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সঠিক বন্ধু দেশকে চিনে নেওয়ার । আমি দেশের বাইরে অন্য একটি মুসলিম দেশে আছি । এই রোহিঙ্গা ইস্যুতে জাতি-ভাষার উর্ধ্বে উঠে মুসলিমদেরকে যেই ভাবে চিন্তা করতে দেখেছি এমন আর কাউকে দেখিনি । এত দিন যাদেরকে আমরা সব চাইতে বেশি বন্ধু ভাবতাম সেই ভারত, চীন ও রাশিয়া আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে । বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মুসলিম জনগণ রোহিঙ্গাদের জন্য যুদ্ধে নামতেও প্রস্তুত । একেই বলেই আত্মার সম্পর্ক ।


সবার আগে নিজের বাহু শক্ত হওয়া জরুরি নইলে আপনাকে মানুষ যা-তা মনে করবে । সামরিক শক্তিতে বর্মা বিশ্বে ৩১তম আর বাংলাদেশ ৫৭তম । বর্মা ভালো করেই জানে যে বাংলাদেশ অধিক শক্তিশালী বর্মার সাথে সামরিক লড়াইয়ে নামবে না তাই দেশটি বাংলাদেশকে কোনো গুরুত্ব না দিয়ে রোহিঙ্গাদের পিটিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে । আমাদের নেতারা (সব দলের) সামরিক শক্তিতে দেশকে এতটাই দুর্বল করে রেখেছে যে ভুটান, নেপাল, শ্রীলঙ্কার মতো দেশকে আমাদের ভয় পেতে হবে । কোন দেশ আপনার পেছনে আছে আর কোন দেশ নেই সেটা পরের কথা, সবার আগে নিজের শক্তি । আপনি দুর্বল হলে কেউ আপনাকে মূল্যায়ন করবে না । ৮ কোটি জন সংখ্যার দেশ তুর্কি সামরিক শক্তিতে বিশ্বে ৮ নম্বরে । এমনি এমনি তুর্কি এত কথা বলে না । সামরিক শক্তির বিকল্প নেই, তাই দেশের সামরিক শক্তি বাড়াতে হবে । অন্তত বর্মার চেয়ে বাংলাদেশের শক্তি বেশি থাকা চাই ।



বৈশ্বিক সম্পর্ক দুই রকমের হয়, ১- কৌশলগত সম্পর্ক ও ২- আত্মিক সম্পর্ক ।

কৌশলগত সম্পর্ক যে কোনো দেশের সাথে থাকতে পারে । তবে আত্মিক সম্পর্কের জন্য কিছু দেশকে চিনে রাখা দরকার । ঐ সব দেশের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কিছু নীতিতে পরিবর্তন আনা দরকার । এবারের জাতিসংঘ অধিবেশনে দেখেছি কারা আমাদের পক্ষে কথা বলছে । ঐ সব দেশ আত্মার সম্পর্ক থেকেই আমাদের পক্ষে কথা বলেছে । ভারত হলো হিন্দু রাষ্ট্র, তাঁরা বাংলাদেশের পক্ষে কেন কথা বলবে । আমাদের দেশে হিন্দুরা তথা তাদের সম্পত্তি নিরাপদ নয় । তারপরও ভাবছেন ভারত আপনার পক্ষে থাকবে । শত শত হিন্দু পরিবার বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে- যারা পাকিস্তান আমলে এই দেশেই ছিল, আজ কেন চলে যাচ্ছে ? রোহিঙ্গাদের বর্মা পিটিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে এতে ভারতের চেয়ে বেশি আনন্দিত আর কে হতে পারে ? সমস্যা হলো- আমাদের দেশের নেতারা বিশ্ব রাজনীতিতে এখনও নাবালক । তাঁরা বুঝতেই পারছেন না পানি কোন দিকে গড়াচ্ছে । মাঝে মাঝে মনে হয় আমাদের দেশের নেতারা অন্য কোনো গ্রহে বাস করেন । রোহিঙ্গা দুর্ঘটনার পর এই দেশের মানুষ নিজেদেরকে অসহায় মনে করছে ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে এই দেশের মানুষকে মুক্তির পথে এনেছিলেন, আজ তাঁর সুযোগ্য কন্যার পালা । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এই দেশেকে সঠিক পথে নিয়ে যাবেন এই আশাই রইলো ।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৯
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ চোখে কোন বাতিঘর... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×