somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবার পত্র .........................

১১ ই মার্চ, ২০১১ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

...............................বাবার পত্র .................................

৫-৯-২০০৩
বাবা,
পত্রে আমার অনেক অনেক স্নেহ ও আদর নিবে, তোমার জন্য রইল আমার অন্তরের অনেক দোআ, আল্লাহর রাহে কামনা করি আল্লাহ যেনো তোমার প্রতি রহম করুন, তোমার জীবন ভরে উঠুক পরিপূর্ন নবীর আদর্শে-জীবন হোক আল্লাহর অনুগ্রহে ।


বাবা,
অনেক দিন হলো তোমাকে পত্র দেয়া হয় না , তোমাদের ছেড়ে থাকতে বড়ো খারাপ লাগে ,তবু থাকতে হয়, জীবনটাই এমন । এই দুরে থাকার কষ্ট আনন্দে পরিনত হয় যখন তোমাদের সুখবর পাই ।


বাবা ,
তোমার যে বয়স, মন ও মনন মেধা সব কিছু মিলিয়ে নিশ্চই বুঝতে শিখেছো কি তোমার করনীয়, কি তোমার লক্ষ্য ।তোমার অভিপ্রেয় লক্ষ্যে পৌছতে হলে তা শ্রম ব্যাতিত সম্ভবপর নহে ।তোমার সামনে এমন এক পরীক্ষা যে পরীক্ষার ভাল ফলাফলে উপর কিছুটা নির্ভর তোমার জীবনের ভালো মন্দ , নিশ্চই ভালো ও সুন্দর জীবন প্রত্যাশা করো ।


বাবা,
তোমার সুন্দর জীবন যেমন তোমার কাম্য তেমনী আমাদেরও কাম্য, আর এই কামনা শুধু মনে মনে রাখলে চলবে না। তার জন্য প্রয়োজন একান্ত প্রচেষ্টা , এই প্রচেষ্টার ২ টি ধারা.....................

এক ইবাদত
ইবাদতের মাধ্যমে স্রষ্টাকে সন্তুষ্ট করতে হবে , সদা-সর্বদা, সর্বত্র আল্লাহর মেহেরবানী প্রত্যাশা কর, নিশ্চই আল্লাহ তোমার মনের প্রত্যাশা পূরন করবেন ।


দুই অধ্যাবসায়,
তুমি এমন ছাত্র যার আপাতত লক্ষ্য ভাল ফলাফল , ভালো ফলাফলের জন্য প্রয়োজন পরিমিত পড়ালেখার সাধনা করা ।



বাবা,
আমাদের সময়কালের চেয়ে তোমাদের সময় কালের গতি,প্রকৃতি ,প্রযুক্তি অনেক উন্নত। প্রতিদিনই-প্রতি মুহুর্তে পরিবর্তন হয়ে যাচ্ছে । এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজকে প্রতিষ্ঠা করতে মেধা বা শিক্ষার মতো আর বিকল্প নেই ।

আর এই শিক্ষা গ্রহন যেমন শ্রম এবং সময়সাধ্য তেমনি প্রচেষ্টার বিকল্প নেই , শ্রম ও প্রচেষ্টা অবধারিত , কিন্তু সময় নির্দিষ্ট সুতারাং আজকের এই দিনটি অথবা আজকের এই মুহুর্তটা আবার আসবে কিন্তু তোমার জীবনে আর আসবে না

তাই এখনই,
শক্ত মনে
শক্ত চিত্তে
তোমার লক্ষ্য পুরনের জন্য কঠিন শ্রমে অবতীর্ন হতে হবে


বাবা ,
আমার পরিপর্ন বিশ্বাস তুমি যথাযথ ভাবে এখনই প্রচেষ্টা করলে , তোমার সামনের সময়টূকু পরিপূর্ন ভাবে লেখাপড়ায় ও মানবিক জীবন সাধনায় মনোনিবেশ করলে , আল্লাহ তোমার মনোবাসনা পূর্ন করবেন ।
আজকের বালক আগামী দিনের কর্মময় জীবনের কর্নধার তাই অনাগত জীবনের উন্নতির সব কিছু নির্ভর করছে আজকের সময়ের সঠিক পরিকল্পনার উপর ও তা বাস্তবায়নের উপর ।


বাবা
শক্তকরে ধরো তোমার শ্রমের কুঠারটি । জীবন মানে অজস্র স্বপ্নের মালা , আর সেই স্বপ্নের বাস্তবায়নের দায়িত্ব তোমার নিজের । তোমার স্বপ্নময় জীবনের রুপায়নের সহযোগি হিসাবে আমি আর তোমার মা অনুপ্রেরনা যোগাবো নিরন্তর । শিক্ষক তোমায় আলোকবর্তিকার ন্যায় পথ দেখাবে , সে পথে চলতে হবে নির্ভীকভাবে, কঠোর শ্রম আর নিয়ম শৃঙ্খলার মাধ্যমে ।সংযম, সহনশীলতা, বিনয় আচরন ও স্রষ্টার প্রতি অনুরক্ততা তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে ।


বাবা
ইবাদত করো একাগ্রতা আর বিনয়ের সহিত ।
লেখাপড়া করো মনোযোগঅধ্যাবসায়ের সহিত ।
বিনয়ই হও সকলের প্রতি আন্তরিকতার সহিত
মানুষকে ভালোবাসো ও তার যথোপযুক্ত সম্মান দাও ।
সংযমী হও দেহ মনে


বাবা
শুধু তোমার বাবা হিসাবে নয়, তোমার পরম বন্ধু হিসাবে এই চিঠি তোমায় লিখলাম ।

এই চিঠির কোনো বাক্য তোমার জীবনের পথ চলার সহায়ক হয়, তাহলেই বাবা হিসাবে আমার সার্থকতার আনন্দ দিবে ।

আল্লাহ তোমার প্রতি সদয় ও তোমার সহায় হইন………

ইতি
তোমার বাবা
K.M S Karim (Capt - OF-5)
কাপ্তাই- রাঙ্গামাটি , নৌ-ঘাটি
বাংলাদেশ নৌবাহীনি জাহাজ শহীদ মোয়াজ্জাম ।
কাপ্তাই ৫-৯-২০০৩



[ আমাকে বাবার লেখা একটি পত্র ......................... আমাদের পরিবারে সন্তানকে তার গুরুত্বপুর্ন মুহূর্তে তাকে উৎসাহ বা সন্তানকে গাইডলাইন দেয়ার জন্য ,বাবাদের পত্র দেওয়ার রেওয়াজ । সেইসব পত্র গুলোর একটি , এই পত্রটি আমার এস এস সি পরীক্ষার আগে আমাকে দেয়া হয়...........]
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১১ ভোর ৫:০১
৪৯টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×