somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কবি সবুজ তাপস
❑ কাব্য: সবুজ তাপস (২০১৫)n— বিশ্ব-সাহিত্যের ইতিহাসে কবি ও কাব্যগ্রন্থের নাম একই — এটাই প্রথম ঘটনা।n-n❑ দর্শন: দৃষ্টান্তবাদ [Drishtantoism]n-n❑ সম্পাদনা: ঢেউ

নৌকা বায় কালিদাশ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝেমাঝে চিন্তা করতে-করতে আমি অনেকদূর চলে যাই, প্লুটো টপকেও অনেকদূর। যদি কখনো ফিরতে না পারি তোমাদের কাছে, শহিদ বলো না। ‘চির উন্নত মম শির’ পড়ে আছে সীতাকুণ্ডে আর আমার মাঝে আছে পদ্মা-মেঘনা-যমুনার বাস্তুভিটা। আমি তোমাদের দিকে তাকিয়ে স্রোত হয়ে ফিরে-ফিরে আসি। রেসকোর্সমাঠ ছদ্মনামে প্রতিদিনই ঢেলে যাচ্ছে আমার অনল-ভাষণ আর আমার ভেতরে আছে পাখির প্রভাব। তোমাদের দিকে চোখ রেখে জালালিকবুতর ফিরে-ফিরে আসি। আমাকে আসতে হয়। আসতে হবে। আমি না আসলে কুষ্টিয়ায় একতারা বাজবে না, বৌদ্ধিক আসমান মেঘ- কবলিত; আমি না আসলে তোমাদের ডিমগুলা খাবে কাক, বিনয়বাঁশিশূন্য চৈতন্যপাড়া। আমার মাঝে আছে বাঙালিনদীর প্রবাহ, শিস দিয়ে নৌকা বায় কালিদাশ।…

মাঝেমাঝে চিন্তা করতে-করতে আমি অনেকদূর চলে যাই, প্লুটো টপকেও অনেকদূর। যদি কখনো ফিরতে না পারি তোমাদের কাছে, আমাকে মৃত বলো না…


২.
আঁধার, সে তো রাতের আলো, আঁধারেই দেখা মেলে উজ্জ্বল চাঁদ! এই চমৎকার কথাটা কয়েক দিন আগে কোথায় এবং কাকে বলেছি, স্মরণ করতে আমি মাথার দিকে হাঁটতে শুরু করেছি। কখনও ফেসবুকে লিখেছি? বোধ হয় না। যদি লিখে থাকি, কমেন্ট করে নাই কেউ। ঘুমের মাঝে কাউকে দিতে গেছি দর্শনপাঠ? আমি তো আবার মাঝেমাঝে স্বপ্নের ভেতরে সক্রেটিস হয়ে যাই, যানথিপির মানা উপেক্ষা করেও দাঁড়িয়ে থাকি রাস্তায়। স্বপ্নের সবকথা মনে থাকবে এমন নয়। নাকি পথেঘাটে উড়ানো কোনো পঙক্তি-বলাকা? কল্পনায় আমি এ-ও তো হয়ে গেছি কখনও-কখনও, ডায়োজিনিস, দিনের আলোয় অাগুনযুক্ত হারিকেন হাতে হেঁটে বেড়িয়েছি মাইলকে মাইল। কল্পনার কথা ভুলে গেলে আমি হাত শুঁকি।.. ও আচ্ছা, আমার শ্যামলা স্ত্রীকে বলেছি, যখন সাবান চেয়েছিলো, দর্পণে খুঁজেছিলো জুলেখা-সুরত

“প্রাণের কথা প্রাণে ধরে, মনের কথা মনে পড়ে গো…”
৩.
কবি গাওয়া’ তো ‘গালি দেওয়া’। ফলে মাঝে মাঝে আমার গাড়িঘোড়া ভাঙতে ইচ্ছে করে, লাঠিসোটা হাতে নিয়ে ঠিক পিটতে ইচ্ছে করে এই দেশের কিছু লোককেও। সরকারও বসে নেই, মারণপ্রিয়, আমার ভেতরে পুলিশ নামিয়ে দিয়েছে। আমিও চোখ-বন্ধ- রাখা কাক, নিজের ভেতরে নিজে খেলছি ডানপক্ষ- বামপক্ষ দাবা। একপক্ষে হেগেল মামা আরেকপক্ষে মহামতি মার্কস, ঝগড়া চলছে-চলবে। হরিণাক্যাম্প তালাবদ্ধ আপাতত। বুদ্ধের সময় নাই, লালনেরও: অশ্বথগাছে গজিয়েছে হীনযান-মহাযান শাখা, আর ‘সাঁই’ ও ‘ফকির’র দ্বন্দ্বে বাজে কুষ্টিয়ার একতারা। আমি অনতিদূরে ‘তালগাছটা আমার’ মাথায় রেখে সরকারের মতো প্রথমপক্ষ সেজে খুঁজে চলেছি ঠিক কসুমপুরের স্বাধীনতা। আমি স্বাধীনতা চাই, মননের ভালোবাসা। ‘হে হিরাক্লিটাস, ভাই আমার, আগুন- পেট্রোল সরিয়ে রাখ, তারা আবার কী করে বসে!’

‘কবি গাওয়া’ তো ‘গালি দেওয়া’। না, আমি কোনো সমাধান পাইনি তাদের কাছে!
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×