এক জমিদার প্রতিরাতে খুলতেন ধর্মের জাল;
ভাড়াটে এক, নাস্তিক অতি, বিরক্ত বেশ কাল:
এই গাছটি কার?
: স্রষ্টার।
কর্ণফুলি কার?
: স্রষ্টার।
পৃথিবীটা কার?
: স্রষ্টার।
চাওয়া-মতো উত্তর পেয়ে জমিদার-মন শান্ত:
‘উল্টা-পাল্টা কথা ন কই স্রষ্টা এবার মান তো’।
মাসের শেষে এ-জমিদার এলেন ভাড়া নিতে,
নাস্তিক ভাড়া/টিয়ার মুখে বাজে উল্টো ফিতে-
পৃথিবীটা কার?
: স্রষ্টার।
বাংলাদেশ কার?
: স্রষ্টার।
এই জায়গা কার?
: স্রষ্টার।
চাওয়া-মতো উত্তর পেয়ে ভাড়াটের মন শান্ত:
'স্রষ্টাই আমার ভাড়া পাবেন- নিয়েছি সিদ্ধান্ত’!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

