১.
সড়ক দুর্ঘটনা ঘটানোর অভিযোগে সঞ্জুকে আদালতে হাজির করা হয়েছে—
বিচারক: কীভাবে ঘটালেন দুর্ঘটনাটা?
সঞ্জু: কোন দুর্ঘটনা?
বিচারক: কেন, যে দুর্ঘটনাটির জন্য আপনি আদালতে?
সঞ্জু: ওই সময় আমি জেগে থাকলে না হয় বলতে পারতাম। কিন্তু হুজুর, আমি তো ওই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলাম।
-----------------------------------------------------------------------------
২.
১ম ব্যাক্তিঃ আমি অত্যন্ত দুখিঃত আমার ছাগলটা আপনার লাউখেত সাবাড় করে দিয়েছে।
২য় ব্যাক্তিঃ না না, দুঃখিত হবার কিছু নেই, কিছুক্ষণ আগে আমরাও ওটাকে জবাই করে সাবাড় করে দিয়েছি।
----------------------------------------------------------------------------
৩.
মন্টু: আমার পাওনা টাকা দিবেন কি না বলেন?
চিন্টু: আজ পারছি না, কাল দিয়ে দেব।
মন্টু: ও কথা অনেক শুনেছি। আজ এক্ষুণি টাকা দিতে হবে।
চিন্টু: দিব না, কী করবেন?
মন্টু: কিছুই করব না, শুধু আপনার অন্য পাওনাদারদের বলব যে আমার পাওনা টাকা আপনি মিটিয়ে দিয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



