somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি পুলিশী সংবাদভাষ্য ও কিছু প্রশ্ন

০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলোর সংবাদ:

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ ১৩ বনদস্যু নিহত

খুলনার পাইকগাছা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন নিহত হয়েছে। আজ রোববার ভোরে ও দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, তারা সবাই সুন্দরবনের বনদস্যু। এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হন।

খুলনার পুলিশ সুপার হাবিবুবুর রহমানের ভাষ্য, আজ ভোরে উপজেলার দেলুটি ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কারিমুল (৪০) ও হবি (৪২) নামের দুজন বনদস্যু নিহত হয়। ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের নিয়ে সুন্দরবনে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে বনদস্যু কাশেম বাহিনীর সদস্যরা ওই ১৩ জনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে কাশেম বাহিনীর সদস্যরা পিছু হটে যায়। দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জন বনদস্যুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের ছয়জন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন হাবিবুর রহমান।

এর আগে ভোরে ঝিলবুনিয়া গ্রাম থেকে ছয়টি বন্দুক ও ২৯টি গুলি উদ্ধার করা হয়।

ঈদের এই সময়ে মোট ১৫টি পরিবারের শুধু ঈদ আনন্দ যে মাটি করে দেওয়া হল তাই নয়, অনেকগুলো পরিবার কে বলা যায় ধ্বংশ করে দেয়া হল। খুলনার পুলিশ সুপারের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর আশা করছি।

(১) তারা সবাই সুন্দরবনের বনদস্যু।
বনদস্যু হলেই কী তাদের বিনা বিচারে হত্যা করা হবে?

(২) এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হন
দয়া করে তাদের সম্পর্কে আরেকটু বিস্তারিত জানাবেন কি? যেমন তাদের শরীরের ঠিক কোথায় গুলি লেগেছে? তারা কোথায় চিকিৎসা নিয়েছেন? তাদের জন্য কোন রক্ত দেয়ার দরকার পড়েছিল কি না?

(৩) ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের নিয়ে সুন্দরবনে অভিযান চালায় পুলিশ।
১৩ জন আটক হওয়া বন্দী কে নিয়ে আপনারা অভিযান চালাতে গেলেন কেন? তাদের মধ্য থেকে এক বা দুইজন কে নিয়ে গেলে কী হত না? ১৩জন আটক বন্দীকে আপনারা যখন অভিযানে নিয়ে যান তখন ঠিক কতজন পুলিশ সদস্য ছিলেন? নিশ্চয়ই শ'খানেক। মানে পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল কী?

(৪) অভিযান চলাকালে বনদস্যু কাশেম বাহিনীর সদস্যরা ওই ১৩ জনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে কাশেম বাহিনীর সদস্যরা পিছু হটে যায়। দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জন বনদস্যুর লাশ উদ্ধার করে।

একই উপসংহার আপনাদের সবগুলো সরকারী ভাষ্যে আসে কী করে। মানে এর ব্যত্যয় হওয়া কি সম্ভব নয়? কখনো তো কোন পুলিশ সদস্য মারা যেতে শুনি নি।

বন্ধ হোক এই প্রশাসনিক হত্যাকান্ড। এই রাষ্ট্রীয় সন্ত্রাস।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×