আমাকে বিশ্বাস করতে বাধ্য করা হয়েছিল
যে আমিই সাপ
সাদা কালোয় মেশানো সত্যকে
ঢেলে দেওয়া হয়েছিলো অক্ষিকোটরে
সাদা কাপড়ে কালোকে মুড়ে
ছুড়ে দিয়ে ঊর্ধ্বাকাশে
দেখানো হলো আলো
আত্মার কম্পন ছড়িয়ে যেতে থাকে সে
অনিয়মিত কম্পাঙ্কে
উচ্চতর কম্পাঙ্কে
আমাকে বিশ্বাস করতে বাধ্য করা হয়েছিল
কালোবৃষ্টির অস্তিত্ব
এক টুকরো কালো চেতনার প্রবাহ
পারদ বিন্দুর মত
গড়িয়ে যেতে থাকে
চোখ বেঁধে
এক সশব্দ পদাঘাতে
যার অস্তিত্বের শেষ
দ্রষ্টব্য ঃ ্লেখাটির মুলভিত্তি স্যাটানিজম, ডিসিপসন এইসব বিষম । লেখার মূল ভাব বোঝা কষ্টসাধ্য । তারপরেও কারো ভালো লাগলে তাকে ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


