somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফল শুনে ২ ছাত্র-ছাত্রীর আত্মহত্যা

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরটি পড়ে কোন কিছু না লিখে আর থাকতে পারলাম না । এদেশের বেশিরভাগ পিতা মাতার প্যারেন্টিং সিস্টেম ঠিক নাই । ভুলভাল প্যারেন্টিং এ কারো সন্তান অমানুষ হচ্ছে , আর কারো সন্তানের হচ্ছে এমন পরিণতি । একেকটা রিকশাওয়ালার হাজারটা সন্তান, যাদের সন্তানকে ঠিকমত শিক্ষা দেবার মত যোগ্যতা নাই তাদের এতো বাচ্চা পয়দা করার কি দরকার ভাই? আবার কেউ কেউ সন্তানকে এমন জীবনের লক্ষ্য ধরিয়ে দেয় যে এটা অর্জন সন্তানের জন্য কতখানি কষ্টকর তা তারা ভেবে দেখে না । তারা তাদের ছেলেপেলেদের জীবনের অর্থ বুঝাতে পারে নাই । অযোগ্য এসব পিতা মাতা ।

হাঁ , দোষটা সমাজ ব্যাবস্থা, শিক্ষা-ব্যাবস্থা এগুলোর ও বলা যায় । সমাজ ব্যাবস্থা, শিক্ষা-ব্যাবস্থার দোষ থাকতেই পারে........................... কিন্তু , আপনার সন্তানকে শিক্ষা, মুল্যবোধ সবকিছু দেওয়ার দায়িত্ব আপনার ই ,এসব যোগ্যতা না থাকলে বাচ্চা নিতে যাইয়েন না

পুরো খবর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী/রাজবাড়ী : রাজশাহীতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হিয়াতুন্নেছা (১৪) ও রাজবাড়ীতে জোবায়ের হোসেন জাহিদ (১৩) জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছীর জোতকার্তিক গ্রামে এ ঘটনা। হিয়াতুন্নেছা উপজেলার জোতকার্তিক বিএন উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়েছিল।

তার চাচা তাহাসিন আলী জানান, জোতকার্তিক বিএন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে জেএসসি পরীক্ষার ফল প্রকাশ করে।

এ সময় প্রকাশিত ফলাফলের তালিকায় হিয়তুন্নেছার নাম না থাকায় সে বাড়িতে চলে যায়। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বেদনা সইতে না পেরে সাড়ে পাঁচটার দিকে পরিবারের লোকজনের অগোচরে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মা মরিয়ম বেগম বাড়ি এসে তার মেয়ের দেহ ঝুলতে দেখে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা হিয়াতুন্নেছার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) সাকিল আহমেদ বাংলানিউজকে বলেন, এ ধরনের সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে জুবায়ের হোসেন জাহিদ (১৩) আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সে নিজ বাড়ির শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

জাহিদ কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চাঁদমৃগী গ্রামের জালাল উদ্দিনের ছেলে ও মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক বাংলানিউজকে জানান, জুবায়ের মেধাবী ছাত্র ছিল। জেএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬৪ পায়। কিন্তু তার সামনে ও পেছনের আসনের দুইজনই জিপিএ ৫ পেয়েছে। নিজের প্রত্যাশা অনুযায়ী ফলাফল না হওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করে।

Click This Link
১১টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×