somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চুরি যাওয়া আগুন...
প্রশ্ন ধর্মের নয়, প্রশ্ন হোক কর্মের। প্রশ্ন জাতের নয়, প্রশ্ন হোক ভাতের। সহনশীলতার আচ্ছাদনে গড়ে উঠুক সুন্দর মন, রঙ ছড়িয়ে যাক ভালোবাসার, হৃদয় থেকে হৃদয়ে, এ তাবৎকালের রক্তের দাগ মাখা প্রান্তর ছাড়িয়ে, বহু বহু দূরে। ❤️❤️❤️

মা, মায়ের মমতা, অ্যা মাদার'স স্টোরি বাই সজল শর্মা...

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১.এক বানর মাতা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে ব্যস্ততম সড়ক অতিক্রম করছিল। এক স্কুটার চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাচ্চাটিকে আঘাত করেন। বাচ্চাটি ঘোরতর আঘাত প্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে থাকে।


ছবিতে আঘাতপ্রাপ্ত মানকি-শাবক পড়ে আছে।

২.ব্যস্ততম নগরীর ব্যস্ততম রাস্তায় ব্যস্ততম মানুষের ভিড়। এমন দৃশ্যে শুধুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখা ছাড়া খুবই কম মানুষই সাহায্য করতে এগিয়ে যায়। নর(মানুষ) যেখানে নরকেই সাহায্য করে না, সেখানে বানরকে কি আর সাহায্য করবে। তাই নিজের শাবককে রক্ষার দায়িত্ব প্রথমেই তার মায়ের, আর সে দায়িত্ব সে পালন করছে কোন কিছু পরোয়া না করেই। মানুষ সাহায্য করেছে কি না, কতটুকু করেছে- সে হিসেব দূরে রেখে এই হিসেবটা করে নেওয়া যায়, নরের সামনে একটি ছবি দেখিয়ে দিয়েছে এই বানর।


ছবিতে যান-বাহনের আনাগোনা বাঁচিয়ে বাচ্চাকে তুলে আনতে আপ্রাণ চেষ্টা করছে বানর মাতা।


৩.ইন এভরি স্টোরি দেয়ার শ্যুড বি অ্যা ভিলেন। না হলে কাহিনী রোচক হয় না। এখানে আছে। আগমন ঘটে বিশাল দেহী এক কালো কুকুরের। সামনে এত সহজ শিকার থেকে কে মুখ ফেরায়? কোন মানুষ তো ফেরাবেই না, তাহলে কুকুর কেন ফেরাবে। কুকুর প্রবল আক্রোশে এগিয়ে গেল লাচার বানর শাবকের দিকে। একাকী বানর মাতা ব্যস্ত সড়কের বিপদ ছাড়িয়ে প্রাণপনে আরেক বিপদের সম্মুখীন। বাচ্চাকে বাঁচাতেই হবে। তাই কুকুরকে সরিয়ে দিতে বানর মাতার পালটা আক্রমন।


ছবিতে বানর মাতার প্রবল আক্রমন কালো কুকুরের বিরুদ্ধে। আশেপাশের নরগুলো শুধু মজা দেখছে।

৪.বিশালদেহী কালো কুকুরও দমবার পাত্র নয়। বলহীনও নয়। বানর মাতার আক্রমন উপেক্ষা করে সে তার শিকারের কাছে। বানর মাতাও দমবার পাত্রী নয়। সামনে শাবকের জীবন-মরণের প্রশ্ন। তাই দেহের সবটুকু বলে কুকুরকে আঁকড়ে ধরে সরিয়ে নেবার চেষ্টা। আর স্বভাব সুলাভ নখ-দন্ত শস্ত্রের ব্যবহার চলছে।


ছবিতে শিকারী শিকারের পাশেই। প্রাণপনে বাচ্চাকে বাঁচানোর চেষ্টায় বানর মাতা।


৫.বিধির বিধানে সেদিন বানর শাবকের মউত লেখা ছিল না। না হলে স্কুটারের আঘাতেই মৃত্যু হত। তবে ভাগ্য সুপ্রস্ননও ছিল না। এক বিপদ পেরিয়ে আরেক বিপদ। এখানেও বিধি সুপসন্ন। বিশালদেহী কুকুর পরাজিত হয় বানর মাতার কাছে। পরাজয়ের পরে রণে ভঙ্গ দিয়ে কুকুরের যথারীতি কুক্কুট-দৌঁড় শুরু। বিজয়ী বানর মাতা বাচ্চাকে পাশে রেখে তখন তাকিয়ে আছে পাশের নরগুলোর দিকে। আর দিয়ে গেল চরম এক ছবি টু লার্ন ফ্রম দ্য ন্যাচার।


ছবিতে বিজয়ী বানর মাতা। কুকুরের রণভঙ্গ।

*ছবি হাজারো শব্দ বলে। ছবিকে তাই শব্দে রূপান্তরের আমার সামান্য প্রয়াস। আমার কাছে ছবিটাই জরুরী।

কপি পেষ্ট পোষ্ট। কিন্তু এতো ভালো লাগল যে কপি পেষ্ট না করে পারলাম না। আসল লেখাটি এখানে

বি:দ্র: মায়ের সম্মান রক্ষার যে অভিযান শুরু হয়েছে সামুতে তাতে কোথাও কাজে লাগতে পারে এই আশায় রিপোষ্ট করলাম। ত্রুটি মার্জনীয়...
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২
১৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×