somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মামুন হাওলাদারএর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং দেশের সাম্প্রতিক ক্রমবর্মন ইভটিজিংএর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি (শেষ আহবান)

৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অবশেষে কর্মসূচি নেয়া গেলো। দেখুন Click This Link এবং Click This Link । ইভটিজিংএর প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হাতে নিহত মামুন হাওলাদারএর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং দেশের সাম্প্রতিক ক্রমবর্ধমান ইভটিজিংএর বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ এবং গণসচেতনতা বৃদ্ধির প্রয়োজনে আগামী *৮/৫/২০১০ (*পরিবর্তিত তারিখ) সকাল ১১.৩০ মিনিটে শনিরআখড়া, দনিয়া এবং কাজলাব্যাপি এক মানব প্রাচীর এবং প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছে।
গতকাল থেকেই চেষ্টা চালাচ্ছিলাম একটা কর্মসূচি নেয়ার জন্য। একটু দেরিতে হলেও আজ রাতে আরজ আলী মাতুব্বর পাঠাগার, দনিয়া সাংস্কৃতিক জোট, ডেমরা শ্যামপুর পানি বিদ্যুত সংগ্রাম কমিটি এবং প্রগতিশীল ছাত্র জোটের প্রতিনিধীদের নিয়ে একটা সফল মিটিং করা গেলো। মিটিংএর সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে স্থানীয় স্কুল কলেজ গুলোতে ক্যাম্পেইন চালানো হবে। ক্যাম্পেইন সফল হলে সংগঠনগুলোর সদস্য এবং ছাত্র ছাত্রী তাদের অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে বড় মাপের সমাবেশই করা যাবে বলে আশা রাখছি। সমাবেশে মামুন হত্যাকাণ্ডের বিচার দাবি করা হবে এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে বেশ কিছু দাবি এবং প্রস্তাবনা তুলে ধরা হবে। সচেতন সবাইকে এ কর্মসূচি সফল করার জন্য শারীরিক উপস্থিতি অথবা প্রচারের মাধ্যমে অংশগ্রহণ করার জন্য আহবান করছি।

শেষ আহবান
গত এক সপ্তাহ ধরে এই পোস্টটাকে স্টিকি রেখে সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষ এ কর্মসূচির পক্ষে তাদের যে অবস্থান জানিয়েছে এবং বহু ব্লগার তাদের সমর্থন জানিয়ে যে উৎসাহ যুগিয়েছেন তাঁর জন্য সামহোয়ার কর্তৃপক্ষ এবং সহব্লগারদের জানাই সংগ্রামী শুভেচ্ছা।
আগামী কাল আট তারিখ। আমাদের রুখে দাঁড়াবার দিন। সবাইকে উদাত্ত আহবান জানাচ্ছি, আসেন একসাথে কাঁধে কাঁধ রেখে রাজপথে দাঁড়াই, প্রতিবাদ করি, ভবিষ্যত আন্দোলনের শপথ নেই। এমন একটা সময়ে আমরা এখন বসবাস করছি, এমন একটা পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি, যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবস্থায় ঘুরে দাঁড়ানো ছাড়া কোন উপায় নাই।
ডুবন্ত একটা প্রজন্ম আমাদের চোখের সামনে। চাই বা না চাই, আমরা সেই প্রজন্মের অংশ। অবক্ষয়ের শেষ প্রান্তে এসে দাঁড়ানো এই প্রজন্মের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব, আর ঘুরে দাঁড়ানোর এই কাজটা করতে হবে আমাদের প্রত্যেককে, ব্যাক্তিক এবং সমষ্টিগত ভাবে।
একটা প্রজন্ম, আমাদের পূর্বপুরুষদের একটা প্রজন্ম রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা এনেছিল। সময় এসেছে তাদের রক্ত আমাদের নিজেদের ধমনীতে অনুভব করার। অবক্ষয় আর অসুস্থতার এই সময়টায় আমরা যদি লড়াইয়ে না নামি তাহলে হীনতা আর কাপুরুষতার গ্লানি নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের নীরবতাই ইলোরা, সিমিন আর মামুন হত্যার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এ কথা ভুলে গেলে চলবেনা। এই নীরবতায় লানত পরুক। ঘর ছেড়ে আসুন রাস্তায় দাঁড়াই, আমরা কেউ একা নই। সবাই একসাথে এক সূরে প্রতিবাদ করলে ফলাফল আসবেই। বন্ধুরা, আপনারা ভুলে যাবেন না, এদেশে দলীয় স্বার্থের রাজনীতি হয়, এখানে বেশিরভাগ দলই জনতার স্বার্থে রাজনীতি করেনা। জনতার স্বার্থে তাই জনতাকেই রাস্তায় নামতে হবে। বিদ্যুত, পানি, গ্যাস এবং সামাজিক নিরাপত্তা, আমাদের এইসব মৌলিক দাবি দাওয়ার লড়াইয়ে আমাদেরই নামতে হবে। আসুন লড়াইয়ে নামি। সবাইকে লাল সবুজের সালাম।

সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১০ রাত ১২:০০
১৫৯টি মন্তব্য ৩৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×