মাহমুদুর রহমান বুহতানের দোষে দোষী
১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কঠোরতা, গালা-গালী ও অপবাদ লাগানো থেকে সম্পূর্ণ বিরত থাকা দরকার (যা দাওয়াতের মৌলিক উসূল)। কারণ, এর দ্বারা কখনো সংশোধন হয় না। বিদআতী, ওয়াহাবী ইত্যাদি অপবাদমূলক সম্বোধন হতে বিরত থাকতে হবে।
কারো কথাবার্তাকে পরিবর্তন-পরিবর্ধন, কাটছাট করে তার উদ্দেশ্যের পরিপন্থি ব্যাখ্যা করে ভুল ধারণার সৃষ্টি করা নিঃসন্দেহে বুহতান বা মারাত্মক অপবাদ, যা হারাম হওয়াতে কোন প্রকার সংশয়ের অবকাশ নেই। পরকালের কঠিন দিনের হিসাব সামনে রেখে এসব অপব্যবহার হতে বিরত থাকা অপরিহার্য। - আল্লাম শাহ আহমদ শফী (দা.বা.) , সুন্নাত-বিদআতের সঠিক পরিচয়।
প্রশ্ন ১ - ব্লগারদের বিরুদ্ধে কঠোরতা, গালা-গালী ও অপবাদ এই তিনটা কাজই হেফাজতে ইসলাম করেছে। হেফাজতের এহেন ভুমিকা শফী হুজুরের উপরোক্ত উপদেশের পরিপন্থী নয় কি?
প্রশ্ন ২- আল্লামা শফী নিজেই ব্লগারদের বিরুদ্ধে প্রচন্ড রকম কঠোর অবস্থান গ্রহণ করেছেন, যাকে তাকে নাস্তিক ট্যাগ দিচ্ছেন, শর্ত না মানলে ট্যাগ দেয়ার ভয় দেখাচ্ছেন। ওনার আদর্শ আর রাজনৈতিক কাজের মধ্যে এই রাত দিন ফারাকের কারন কি?
প্রশ্ন ৩- বুহতান বলতে আল্লামা শফী যেইসব দোষের কথা উল্লেখ করেছেন তার প্রত্যেকটা দোষ মাহমুদুর রহমান করেছে। অর্থাৎ, মাহমুদুর রহমান হারাম কাজের দোষে দোষী। তাইলে মাহমুদুর রহমানের শাস্তি দাবি করার বদলে তার গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ কেনো করবে হেফাজতে ইসলাম?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন