somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেডিকাল পলিটিক্স এখন ইসলামপন্থীদের হাতে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার কিছু আগে এবং পরে আমাদের রেডিকাল পলিটিক্স গড়ে উঠেছিল বামপন্থী কমিউনিস্টদের মাধ্যমে । এর মধ্যে কেউ ছিল চীনপন্থী আবার কেউ মস্কোপন্থী । কিন্তু কালক্রমে তাদের মাঠ এখন দখল করে নিচ্ছে ছোট ছোট ইসলামী দলগুলো ।

এক সময়কার বিপ্লবীবের ডাক দেয়া পার্টিগুলো এখন অনেকটাই নিষ্প্রাণ হয়ে গেছে । উলটো ডানপন্থীদের সাথে হাত মিলিয়ে নিজেরাও একেকজন ধনতান্ত্রিক সমাজের নাগরিক হয়ে গেছে । আসলে সার্বিক বিচারে বাংলাদেশের রাজনীতি পুরোপুরি একটি ডানপন্থার দিকে ঝুকে পরেছে আগেই । এটাই ইসলামী দলগুলোর জন্য সহায়ক হয়ে উঠেছে । বড় দলগুলো তাদের সাপোর্ট নেবার চেষ্টা করছে, যেমনটা হেফাজতের মহাসমাবেশের ক্ষেত্রে আমরা দেখেছি । অন্যদিকে সরকারের কিছু অবিবেচনা প্রসূত কর্মকান্ড জনগণকে যেমন বিষিয়ে তুলছে, এই সেন্টিমেন্ট-টাও আবার নয়া এ রেডিকালদের শিখরে পানি ঢালছে । আর মহাজোটের ছায়াতলে এসে নামধারী বামদের ঘটেছে আদর্শ-চ্যুতি । শোনা যায় এসব কমিউনিস্টিরা এখন এসি গাড়িতে চলে । কার নাকি আবার আছে তিন তিনটি বাড়ি ।

এই রেডিকালদের পক্ষে কিন্তু এক্টিভিস্ট, অনলাইন এক্টিভিস্ট-এর অভাব নেই । ফেবু আর খেড়োখাতায় একটু ডু মারলেই তাদের দেখা পাওয়া যায় ।
এখন তাদের কিছু এক্টিভিটি হচ্ছে এ রকম ঃ

>>গণতন্ত্র হারাম এবং শির্ক ।
>>বর্তমান মহাজোট সরকার নাস্তিক এবং নাস্তিকদের পৃষ্ঠপোষক ।
>>সরকার, তাদের কিছু সমর্থক, সুশীল সমাজ -- এরা ভারতের দালাল ।
>>সরকার নাস্তিকদের কিছুই বলছে না, কিন্তু ফারাবীর মত ইসলামের খিদমতকারী ব্লগারদের গ্রেফতার করছে ।
>>বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী শাসন কায়েম করতে হবে ।
>>দেওয়ানবাগী পীর ভন্ড এবং জাকির নায়েক বেদওয়াতি ।
>>বর্তমান সরকার মুসল্লিদের উপর গণহত্যা করেছে কিন্তু নাস্তিক শাহবাগীদের কিছুই বলে নাই ।
>>সেকুলার মানেই গণহত্যারী ইসলামের শত্রু ।
>>জিহাদ করা এখনি ফরজ ।

রেডিকাল পলিটিক্স এদেশে সাধারণত যেভাবেই হোক, বড় দলগুলোর tool-এ পরিণত হয়ে থাকে । এবং সত্যিকার অর্থে বলে গেলে এক্ষেত্রে তাদের মাধ্যমে আসলে তীব্র ডানপন্থী বিএনপি আর জামাতীরাই সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×