somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রামপাল এবং অন্যান্য দানবেরা । Rampal and other demons

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রামপাল নিয়ে তো কম কথা হল না । প্রতিদিন-ই শত শত ব্লগ লেখা হচ্ছে । টকশো হয়েছে, বিশিষ্টজনেরা মতামত দিয়েছে, পত্রিকায়ও লেখা প্রকাশ করা হচ্ছে । লংমার্চও হল একটা । শত শত মানুষ নাকি তাতে স্বেচ্ছায় যোগ দিয়েছে, বাগেরহাট-খুলনার মানুষেরা স্বাগত জানিয়েছে । কিন্তু এতকিছুর পরও কি কাজের কাজ কিছু হল? সরকার বরং একটা প্রেসনোট ধরিয়ে দিয়েছে । আন্দোলনে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না ।

আচ্ছা, টিপাইমুখ ড্যামের কথা মনে আছে কারো? শুনেছিলাম ওটা নিয়ে একটা জাতীয় পার্টি একটা লংমার্চও করেছিল । ড্যাম আর ব্যারেজের ভিতর বিতর্ক চলেছিল এক সময় খুব । খোদ ভারতের ভিতরে এই বাঁধ নির্মাণের নিন্দা করা হয় । ডঃ জাফর ইকবালের মত লোকও এটার বিরুদ্ধে লিখেছিলেন । তা সেই প্রকল্পটার এখন কি অবস্থা? কাজ কি চলছে নাকি বন্ধ? আমরা সেটার কথা এক প্রকার ভুলেই গেছি । তবে মজার ব্যাপার হল এই প্রকল্পের সময়ও কিন্তু বিদ্যুতের দোহাই দেয়া হয়েছিল । মনে আছে?
ভারতের সাথে তিস্তা চুক্তিটার কি হল কেউ বলতে পারেন? সেই "দিদি" কি এখনো চুক্তিতে বাগড়া দেন? চুপি চুপি ট্রাঞ্জিটাও বোধহয় হয়েই গেল, কেউ ঠেকাতে পারল না ।

আচ্ছা বিশ্বজিতের কথা মনে আছে তো? কিংবা ধরুন সাগর-রুনী? বিচার কিন্তু আজ পর্যন্ত হল না । শুধু মাঝে মাঝে কিছু হুঙ্কার শুনেছি আমরা । এক শাহবাগের আন্দোলনের পরও যুদ্ধোপরাধী একজনেরও রায় এখনো কার্যকর হল না ।
খুব বেশিদিন আগের কথা নয়, রানা প্লাজার ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল । মনে আছে কি? তো এর হর্তাকর্তাদের যে হেলিকপ্টার দিয়ে ধরে আনা হল, তাদের বিচারের খবর তো আমরা আজ পর্যন্ত আমরা পেলাম না । শ্রমিকরা কি এখন নির্বিঘ্নে কাজ করতে পারছে? তাদের বিল্ডিং-এ কোনো দূর্ঘটনা ঘটার আশংকা কি একেবারেই নেই? নাকি তারা অতীত ভুলে গিয়ে সবাই "সুন্দর" ভবিষ্যতের স্বপ্ন দেখছে? দুঃখের স্মৃতি মনে করে কি লাভ, তাই না?

আমরা কিছুতেই কিছু মেলাতে পারি না । সবকিছু এক প্রকার ভুলেই যাই । এ ছাড়া আর কি-ই করার আছে, কারণ "কিছুই হবে না"। যারা কলকাঠি নাড়ছে তারা যা চাইবে তা-ই হবে । আমাদের কথা কেউ শুনবে না ।

দিন দিন তাই বাড়ছে দানবের সংখ্যা । যেই দানবগুলোর ভয়ে আতকে উঠে আমরা লুকিয়ে থাকি । একদিন এই কথাটুকু বলার কেউ অবশিষ্ট থাকবে না যে

"এত মানুষ রয়েছে পৃথিবীর, তবু দানবের কেন ভয়?
এত মানুষ রয়েছে পৃথিবীর তবু দানবের কেন জয়?"

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×