আল্লামা শফীর "তেতুল তত্ত্ব" বিষয়ে আমরা জানি । এক সময় এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছিল। তো সে সময় তসলিমা নাসরিনের বাংলাদেশের কোনো একজন বন্ধুর সাথে একটা ফোনালাপ ব্লগে ও পত্রিকায় দেয়া হয়েছিল, আমরা অনেকেই পড়েছি ।
ফোনালাপে তিনি যেটা বোঝালেন, তার মতে "আল্লামা" লোকটা আসলে খুব সৎ । কেননা সব পুরুষই মেয়েদেরকে তেতুল ভাবে, তবে মুখে অনেকেই স্বীকার করে না । সবাই ভালো মানুষ সাজতে চায় । সেই তুলনায় "আল্লামা" লোকটা ভালো, কারণ সে কোনো কিছু না লুকিয়ে সরাসরি বলেই দিয়েছে, কোনো রাখডাক ছিল না ।
দু'দিন আগে আমার এক বন্ধুর সাথে সাকা চৌধুরীকে নিয়ে কথা হচ্ছিল । তার কুখ্যত কুরুচীপূর্ণ বক্তব্যগুলো নিয়ে বেশ একটু হাসাহাসি হল । সত্যি, লোকটা আসলেই ইউনিক, তিনি না থাকলে আমরা বেশ কিছু বিনোদনই মিস করতাম । তো এক পর্যায়ে বন্ধু বলল, আর যাই হোক, সাকা লোকটা honest ছিল । কি রকম? কারণ তিনি অন্তত অন্যসব দূর্নীতিবাজ পলিটিশিয়ানদের মত ভাব দেখাতেন না । যা উচিৎ সেটাই ঠাস ঠাস করে বলে দিতেন । শুধু সেগুলো বেশ অশালীন আর কুরুচীপূর্ণ ছিল, এই যা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




