সংসদের বিরোদীদলীয় চিফ হুইপ উপাধ্য এম এ শহীদ এমপি বলেছেন, সুষ্ট নির্বাচনের পুর্বশর্ত হচ্ছে সংস্কার প্রস্তাব নিয়ে বিরোধীদলের সাথে সরকারের আলোচনা। সংলাপে 14 দলের মধ্যে 13 দল যদি আ'লীগের নেতৃত্ব মানতে রাজি হয় তাহলে বিএনপি কেন তার শরিক দলের স্বাধীনতা বিরোধী জামায়াত'কে রেখে আলোচনায় বসতে পারেনা। বিএনপি সংলাপের নামে স্বাধীনাতা বিরোধী জামায়াত'কে সম্পৃক্ত করে স্বাধীনতাকে কলংকিত করছে। বঙ্গবন্ধু সরকার যাদেরকে রাষ্ট্রিয় ভাবে যুদ্ধপরাধী হিসাবে চিহৃিত করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত স্বাধীনাতার প শক্তি আওয়ামীলীগ সরকারের সাথে সংলাপে অংশ নেবেনা। তিনি গতকাল দুপুরে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথাগুলি বলেন।
তিনি বলেন, চট্রগ্রামের সাংবাদিকদের ওপর পুলিশি নির্লজ্জ হামলা ও নির্যাতন প্রমান করে সংবাদপত্র ও সাংবাদিকরা কতটুকু স্বাধীন। সরকার সাংবাদিকদের নির্যাতন করে ইতিহাসের পাতায় কলংকময় অধ্যায়ন সুচনা করেছে। এধরনের হামলা নির্যাতনের নজির আর কোথাও নেই। সংলাপ প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাবে উপাধ্য এমএ শহীদ বলেন, বিগত বিএনপি সরকারের আমলে বিরোধী দলের আন্দোলনে জামায়াত'কে নিয়ে জোট গঠন করেনি আওয়ামীলীগ। বরং জামায়াতই আওয়ামীলীগের আন্দোলনে এসে যোগ দেয়। মতবিনিময় কালে শ্রীমঙ্গলের কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিনিধি ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



