*** রমণী
*********পরিবেশ বন্ধু কবি
মাসুদ রানা
হে রমনি তন্বী নয়না
সৃষ্টির সেরা রহস্য তোমারই অধরে
ভাঁজে ভাঁজে বৈভব অনন্য সম্ভার
ভারি সলাজ বধন ভাসে নজরে ।।
মন আর মোহ কেড়ে নাও
স্বভাবে ঝরে মায়া ভরা ঠান
তোমারই আসে কত প্রেম ভাসে
প্রেমিকের বুকে ফুটে আশার সন্ধান ।।
স্বপ্ন দেখে কত না যুবা ঘর বাধার
পাতায়ে তোমার সনে গড়ে বাধন
সাজলে লাগে আরও কত মনোহর
জয় করে সবাকে বাধিয়া এ মন ।।
মডেল শিউলি ,
নদী ও প্রকৃতি
*************
নিরন্তর বয়ে যায় নদী ,বিলায়ে তরঙ্গ জল
মাঠের পাড়ে তৃষ্ণা মেঠায় , নিরবধি ছুঁয়ে মৃত্তিকার কুল
জলে তার অমৃত সজীব হয় , যত তৃণ লতা
আকাশ আর মেঘে দুলে কহে তার গোপন কথা ।।
তারে ছুঁয়ে যায় বহুদূর এর পূর্বাশার আলো
তার গাঁয়ে রমনির জলকেলি লাগে কত ভালো ।।
মানবের তরে ফুল আর ফসলে সজীবতা আনে
ধরণীরে করে বরণীয়া সবুজ ও সুধায় কত না কাননে ।।
হাওয়ার বেঘ কভু ঢেউ তুলে গাঁয়ে
পাহাড়ের মত মৃদুল ও হিল্লোলে জাগে বিস্ময়ে ।।
তারে ঘিরে গাঁ আর কত মেটুঁ পথ
দিক হতে দিগন্তে খুজে তার আদি ভূত ভবিষ্যৎ ।।
পরিবেশ বন্ধু কবি
নারী ও প্রেম ।।
********** এম, জি, আর , মাসুদ রানা ।।
জগতের সব সুন্দর নারির বদনে
এ রূপ হেরিয়া পুরুষ জড়ায় বাধনে । ।
তাই খুলে আঁখি বসন্ত বেলায়
ছিত্ত মোহিত করে মজে থাকে খেলায় ।।
যদি তার সৌরভে থাকে মজে মন
আকুল হৃদয় ভরে দেখে সে নয়ন ।।
অনন্য সম্ভারে ঘেরা তনুমনে সাজ
বিসৃত বিম্ময় লয়ে ফুটে আভায় লাজ ।।
অধর ও যাচিয়া ফুটে যৌবনের সাড়া
তার সাথে মিতালি গড়ে জুড়ায় অন্তরা ।।
যদি হায় সে হৃদয় ভিড়ে মধুময় লগনে
প্রেমসুধা বয়ে যায় হৃদয় ও কাননে ।।
পরিবেশ বন্ধু কবি ।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



