[মে দিবস উপলক্ষ্য শ্রমিকদের
শান্তি কামনায় নিবেদিত ]
মুক্তির বারতায় বুকে লয়ে বল
আন্দলনে নেমেছিল শ্রমিকের দল
তাদের সংগ্রাম ছিল আদায় অধিকার
৮ ঘণ্টা কাজ করবে সটীক রোজগার ।
শ্রমের বিনিময়ে পাবে ন্যায্য বেতন
শুনে মালিক পক্ষ চালায় নির্যাতন
শিকাগোতে হাজার শ্রমিক রাস্তায় নামে
ভিক্ষুবে ফেটে পড়ে জীবন সংগ্রামে
স্তব্দ করতে কণ্ঠ বুকে চালায় গুলি
কত শ্রমিক রক্তে ভাসে হারিয়ে খুলি ।
শ্রমিকের মনে সেই দিনের চেতনা
শান্তির পায়রা হয়ে ভুলে যাক যাতনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



