জাগ এই দুর্দিনে
**************এম , জি, আর , মাসুদ রানা
কবি ও সাহিত্যিক
জাগ এই দুর্দিনে বাড়ে অবিচার
অন্যায় অসত্যর সমাজ কর পরিহার
রক্তগঙ্গায় ডুবে যায় মানুষের জান
অহর্নিশ সন্ত্রাসের ছোবলে হয় কোরবান ।
জাগ এই দুর্দিনে বাড়ে হাহাকার
আজ শুধু নি্ড়ীপিতদের বুকে অত্যাচার
খেটে খাওয়া মানুষের নেই মুল্যায়ন
দুর্নীতি ও অরাজকতায় বুভুক্ষ প্রশাসন ।
জাগ এই দুর্দিনে মানবতা লীন
হায়না হয়ে সমাজে বাজায় মরণবীণ
দখল লয় নিঃস্বদের বস্তি বাড়ীঘর
খাল বিল জুতজমি নদী বালুচর ।
জাগ এই দুর্দিনে ছিন্ন স্বাধীনতা
অসভ্যর সমাজ বুকে জ্বলে চিতা
কোথাও শান্তি নাই সব ফাঁকিবাজ
অন্ধ ক্ষমতায় আজ চলছে লুটতরাজ ।
জাগ এই দুর্দিনে বাচাও এ দেশ
বিশ্ব বুকে আজ নিচু কেন ? কেশ
দলাদলি করে আরও বাড়ে সন্ত্রাস
স্বাধীনতা অরক্ষিত কত জীবনের সর্বনাশ ।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৪ সকাল ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



