********************
আর ডাকিস না ওরে কোকিল বইসা গাছের ডালে
বন্ধু আমার ভাসিল নয়ন জলে
পথের দ্বারে কলসি কাকে বন্ধুয়া যায় হাঁটিয়া
উদাস এ মন তারে ডাকে দেনা খবর জানাইয়া
ওরে কোকিল মোর কথা দাও বন্ধুয়ারে বলে
বন্ধু আমার ভাসিল নয়ন জলে ঐ
থোকা থোকা ফুলে ফুলে যখন ওড়ে ভ্রমরা
বন্ধু আমার কয়রে কথা মেলিয়া নয়ন জুড়া
তরে বলি ওরে কোকিল যা নারে ডানা মেলে
বন্ধু আমার ভাসিল নয়ন জলে ঐ
ভরা নদে ঢেউ ফুটিলে রসিয়া বাজায় বাঁশী
মনের মাঝে রঙ ভাসিলে দেখি বন্ধুয়ার হাসি
মন ঘরে রয়না ওরে কোকিল সখিরে না দেখিলে
বন্ধু আমার ভাসিল নয়ন জলে ঐ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



