**************
আমার আম্মাজান , মোছা ঃ শামছুন্নাহার মাহমুদ ।
কর্ম জীবন , স্বাস্থ্য সহায়িকা , শিশু মাতৃ ও পরিবার কল্যান । [ অব ঃ ]
বিশ্ব মা দিবদ উপলক্ষ্য মায়ের জন্য মমতা , এই মায়ের প্রেরনায়
স্নেহ ভালবাসায় আজ আমি লেখক ।
*মায়ের দোয়া * এমজি,র, মাসুদ রানা
মধু ভরা এমন হাসি কোথা খুজে পাই
জগতে মা তোর তুলনা যে নাই
সকল শুন্য তোমা ছাড়া
তোর হাসি যে চাঁদ তারা
দেখলে একবার হাসির সে মুখ
জুড়ায় যে অন্তরা
আমি দেখব এমন মধু হাসি নয়নে সদাই ।
কাছে থাকলে প্রদিপ জ্বলে
না দেখলে আধার
শুনে তোমার মধুর বানী
প্রানে আঁকি আসার সঞ্চার
থাকলে সাথে মায়ের দোয়া কোথাও ভয় নাই ।
হুমায়ুন আহমেদ এর মায়ের সাথে আমার মা , সদালাপে ব্যস্ত ।
*মা
স্বর্গ সুখ রয় যে মা
দেখলে তোমার হাসি মুখ
সব কিছুর চাইতে সেরা
ঐ আঁচলে কত সুখ ।
আমরা ৬ ভাই বোনের সাথে আমাদের মা বাবা ।
বিশ্ব মা দিবস উপলক্ষ্য গান
***********পরিবেশ বন্ধু কবি
স্বর্গ সুখ আছে মাগো
যেথা তোমার হাসি মুখ
চান্দ মুখ দেখিয়া মাগো
জুড়িয়ে যায় আমার বুক
আকাশ বাতাস গ্রহ তারা
যত আছে পরম ধন
সব কিছুর চাইতে সেরা
মাগো তোমার রাঙ্গা চরন
তোর আঁচলে মুখ ডেকে
পাই যে আমি কত সুখ
দশ মাস দশ দিন মাগো
সোনার অঙ্গ করলে ছাই
দুধের দাম কিসে হবে
এই দুনিয়ায় বিনিময় নাই
যদি দোয়া কর সন্তানেরে
ঘুচিয়া যায় সকল দুখ ।।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৪ রাত ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



