somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুদেব চক্রবর্তী
সিরাজগঞ্জে জন্ম, পৈতিৃক নিবাস মাগুরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সাথে যুক্ত আছি। সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম। কবিতা, গল্প ও ফিচার লিখি।

বঙ্গবন্ধুর স্থান হোক সবকিছুর উর্দ্ধে

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে আমাদের জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে নোংরামি চলে তা জাতি হিসেবে চরম লজ্জার। এরকম ঘটনা পৃথিবীর আর কোন সভ্য দেশে আছে বলে মনে হয় না। এটার জন্য আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিই মূলত দায়ী।

আমাদের দেশে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেখা যাবে সমস্ত অফিস-আদালত থেকে বঙ্গবন্ধুর ছবি টেনে হিচরে সরিয়ে ফেলা হয়েছে। অতীতে এরকম হয়েছে, ভবিষ্যতেও হবে। এমনকি রাষ্ট্রীয় গণমাধ্যম, পাঠ্যপুস্তকসহ বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুর নাম সরিয়ে ইতিহাস বিকৃতি করতেও বিবেকে বাঁধেনি তাদের। বিএনপি কখনোই বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিতে যায় নি। জাতির পিতা হিসেবেও স্বীকার করে না। বরং বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে বিএনপি নেত্রী ভূয়া জন্মদিন পালন করে শোক দিবসের তাৎপর্য এড়াতে চাইছেন।

আবার আওয়ামীলীগও বঙ্গবন্ধুকে নিয়ে কম যায় নি । এমনিতেই বর্তমানের আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের কথা বললেও বিন্দুমাত্র মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। এমনকি মুক্তিযুদ্ধকে পুঁজি বানিয়ে স্বার্থ উদ্ধারে তৎপর। সেই আদর্শহীনতার কারণে বঙ্গবন্ধুর চেতনা থেকেও তারা সরে গেছে দূরে। যত্র তত্র বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে বঙ্গবন্ধুকে একদম সস্তা বানিয়ে ফেলেছে এই দলটি। শুধু তাই নয় বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর নাম বসিয়ে বঙ্গবন্ধুর মহিমা প্রচার করতে চেয়েছে। কিন্তু এতে করে কতটুকু গৌরব বেড়েছে তা বোধগম্য নয়।

পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকানো যাক- সেখানে কংগ্রেস বা বিজেপি যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক তাদের জাতির পিতা মহাত্মা গান্ধীকে সবাই সমান শ্রদ্ধা করে। তাঁর ছবি কখনো হিংসার আঘাতে দেয়াল থেকে ছিটকে পড়ে না। সোনিয়া গান্ধী কিংবা নরেন্দ্র মোদি সমানভাবেই মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে করজোড়ে প্রণিপাত করেন, শ্রদ্ধা নিবেদন করেন। অথচ আমাদের দেশে ?

মূল সত্যটি হল, আমরা এখনও কতকগুলো মৌলিক বিষয়ের মিমাংসা করতে পারি নি। এদেশে মুক্তিযুদ্ধ নিয়েও রয়েছে বিতর্ক। যতদিন না পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু প্রশ্নে একমত হতে পারবে ততদিন পর্যন্ত চলমান এই নোংরা রাজনৈতিক সংস্কৃতি চলতে থাকবে। রাজনীতিতে ভিন্ন মত থাকবেই। কিন্তু বঙ্গবন্ধু সবার উপরে। তিনি কেবল আওয়ামীলীগের নয়, তিনি আপামর জনসাধারণের।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×