somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুদেব চক্রবর্তী
সিরাজগঞ্জে জন্ম, পৈতিৃক নিবাস মাগুরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সাথে যুক্ত আছি। সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম। কবিতা, গল্প ও ফিচার লিখি।

মিনা ট্রাজেডির দায় সৌদি আরব এড়াতে পারে না

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবে এরকম মৃত্যুর ঘটনা কিন্তু নতুন নয়। ১৯৯০ সালে ১১২৬ জন, ১৯৯৪ সালে ২৭০ জন, ১৯৯৮ সালে ১১৮ জন, ২০০৪ সালে ২৫১ জন, ২০০৬ সালে ৩৬৪ জন এবং সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর প্রায় ৮০০ জন মারা যান। যদিও ইরানসহ বেসরকারি সংস্থাগুলো বলছে মৃতের সংখ্যা তার চাইতেও বেশি। এর মধ্যে বাংলাদেশি রয়েছে ১৩ জন। নিখোঁজ বাংলাদেশির সংখ্যা ৯৮ জন। এছাড়াও ১৯৬৯ সালে গুলিতে মারা যায় ১৫৩ জন, ১৯৭৫ সালে আগুনে পুড়ে মারা যায় ২০০ জন ও ১৯৮৭ সালে ইরানীদের উপর হামলা চালালে মারা যায় ৪০২ জন।

এই যে ধারাবাহিক মৃত্যুর ঘটনা, তাতে সৌদি আরব কি কোন ব্যবস্থা নিয়েছে ? অথচ তাদের দেশের জিডিপির ৩ শতাংশই আসে হজ্ব থেকে। এটা সৌদি রাজতন্ত্রের কাছে বড় ধরনের আয়ের উৎস, এখানে অর্থ ব্যতীত মানবিকতার প্রশ্নই ওঠে না। তাদের চরিত্র আমরা জানি। সেখানে তৃতীয় বিশ্বের কোন দেশের লোক অপরাধ করলে শিরচ্ছেদ করা হয় অথচ তাদের ধনকুবেররা কিম কার্দেশিয়ান এর সাথে ডেটিং করলে কিংবা যৌনতার নোংরা খেলায় মেতে উঠলে কিছুই হয় না। আরব বিশ্ব বা মধ্যপ্রাচ্যের মানুষগুলো সাগরে ভাসতে থাকলেও তারা ফিরেও তাকায় না, ফিলিস্তিনে নিরপরাধ শিশুরাও যখন বোমার আঘাতে প্রাণ দিতে থাকে তখন খোদ ইসরাইলে প্রতিবাদ হয় অথচ নবীর দেশ সৌদিআরব নিরবতা পালন করে। এই হচ্ছে সৌদি আরবের চরিত্র।

কিন্তু সৌদি প্রশাসনের এই যে অব্যবস্থাপনা তার বিরুদ্ধে যখন ইরানের মত জোর গলায় কথা বলা উচিত ছিল তখন আমার রাষ্ট্র কী করছে ? যারা কথা বলছে রাষ্ট্র তাদের ৫৭ ধারায় আটকে দিচ্ছে যাতে সৌদি রাজতন্ত্রের অনুভূতি সুরক্ষিত থাকে। অথচ এই সৌদি আরব আমাদেরকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বঙ্গবন্ধু মারা যাবার পরপরই, তার আগে তারা বাংলাদেশকে স্বীকার করে নি। বুঝতে বাকি থাকে না তারা কাদের দালালি করতে চেয়েছে ।

তবে বাংলাদেশের সাথে সৌদিআরবের বিশেষ একটি মিল পাওয়া গেল। সেখানেও আবাল মার্কা লোক আছে। বিগত বিএনপি’র আবাল স্বরাষ্ট্রমন্ত্রী আলতাপ হোসেনের কথা নিশ্চয়ই মনে আছে ? সৌদিআরবেও গ্রান্ড মুফতি আজিজ সেই একই রকম ফালতু মন্তব্য করে নিহতদের নিঃসন্দেহে অপমান করলেন।

এই ধারাবাহিক মৃত্যুর দায় সৌদি রাজতন্ত্র কোনভাবেই এড়াতে পারে না। এমনকি সৌদি যুবরাজ যার গাড়ি বহর সামলাতে জীবন দিতে হল সাধারণ মানুষকে তারও জবাব দিতে হবে সৌদি আরবকে। আমরা এখন অপেক্ষায় তাকিয়ে আছি বিমানবন্দরের দিকে, কবে ফিরে আসবে নিহত বাংলাদেশি হজ্বযাত্রীদের লাশ। কবে ফিরে আসবে নিখোঁজ বাংলাদেশিরা, নাকি আর কোনদিন ফিরবে না......
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×