তুমিই তবে এসেছ !
বাদবাকি সবকিছু তুচ্ছ হবে ভেবেছ ?
ভাবলেই যদি নীলপদ্ম লাল হয়ে যেত ,
হিটলার হয়ে যেত বব ডিলন
ভাবলেই যদি উপদেষ্টারা সুন্দরবনকে সুন্দরী ভাবত
আর মহাকাশের স্পেসশিপ এ বিয়ে হত ব্যাঙের ,,,
তবে আমি শুধু একটা জিনিস ভাবতাম ;
রুদ্রর হাতে কাগজ কলম ;
বসে আছে গণভবনের চূড়ায় ; নিচে দাড়িয়ে থরথর কাপছে
মন্ত্রীপরিষদ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



