somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে বড় কষ্ট গুলাম আলি : পর্ব ১

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ববিদ্যালয় এর সম্মানিত শিক্ষকদের নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে বেশিরভাগ সময় মজা পাই । যেমন ঃ

১) আজ হোলি উৎসব না হলেও তারা সাদা, নীল, লাল নানা রঙ্ এ রঙ্গ করেন । ৭১ এর থেকে কারও কাছে ক্ষমতাসীন দলের লেজ ধরে ক্ষমতাবান হবার লোভ বড় । কার ও কাছে জাতির পিতা বা তার অনুগামীদের সকল অন্যায় কে সংবিধানে ন্যায় ঘোষণা করা উচিৎ/ আর কেউ কেউ তো ৭১ মানেন ই না । শুধু পাসপোর্ট এর জন্য বাংলাদেশ শব্দটা প্রয়োজন হয় ।

২) বেশিরভাগ মনে করেন শিক্ষা পণ্য হওয়া দরকার , না হলে বউ পালা দুস্কর । যারা মনে করেন না , তারা বিশ্ববিদ্যালয় এর ভিসি হলে বা ক্ষমতায় গেলে যারা মনে করেন তাদের পক্ষে তরবারি বাইর করেন এবং একমঞ্চে অনশনে নামেন । ( সেই অনশনের নাম বার্গার স্যান্ডউইচ অনশন । মানে সোনারগাওয়ের বার্গার স্যান্ডউইচ ছাড়া সব খাবার নিষিদ্ধ )
৩ ) নীতি , নৈতিকতা , মূল্যবোধ যেখান থেকে শুরু হবার কথা , সেখান থেকেই তারা শুরু করেন , চুরি চামারির প্রথম ধাপ , বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয়া, নিজের বিশ্ববিদ্যালয় কে কাচকলা দেখিয়ে বছরের পর বছর শিক্ষাছুটিতে দেশের টেকা বিদেশে নিয়া ফুরতি করা । যারা করেন না তারাও তাদের সমর্থনে মিছিল ও বাইর করেন । কারণ কাক কখনও কাকের মাংস খায় না ।

৪ ) সময়মত পরীক্ষা ক্লাস বন্ধ করে গ্রুপ নিয়ে উপাচার্যর চেয়ার নিয়ে কামড়াকামড়ি , রক্তারক্তি , ছাত্র লেলিয়ে সহকর্মী খুন , আবার তারাই মধ্যরাতের টকশোতে লিও তলস্তয়ের বাণী ছাড়েন ।

৫ ) বলেন যে, স্যার নিচের ক্লাসগুলোতে বাংলা , ইংরেজী বা সমাজবিজ্ঞানে অংকের মত মারকিং সিস্টেম হলে ভাল হয় । বলবে , আমাদের তে আপনেরা বেশি বুঝেন ? কোনদিন ভাব সম্প্রসারণ এ ১০ এ দশ পাই নাই । আপনে পাইতে চান কুন সাহসে ?

৬ ) বলেন যে , স্যার রেফারেন্স বই দিলেন না , যা পড়াইলেন তার সাথে পরীক্ষার মিল নাই , পাশ করতে পারে না ছাত্রছাত্রীরা , কলার দুই ইঞ্চি উচা করিয়া বা শাড়ীর কুচি দুইখান বাড়াইয়া জবাব দিবে ,. আমার কোরসে বা সাবজেক্টে সরবোচ্চ ১০ জন পাশ করে ।

আরে বাবা তোরা যদি আগেই ভাইবা থুইস যে ১০ জন পাশ করব তো তোর বাপের ভারসিটির টিচার হ । যদি রং খেলার সখ হয় তো রাস্তায় খেল , জনগণের টেকায় বানানো বিশ্ববিদ্যালয়ের মইদ্যে বান্দর হইয়া ঝুইলা সার্কাস দেখাইতে কেডায় কয় ?

সবাই নিজের গায়ে নিবেন না
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×