somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চীনের সিঙ্গেলস ডে, ২৪ ঘন্টায় ৪ হাজার ৫৫০ কোটি টাকার ব্যবসা ।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশাল মনুষ্যগোষ্ঠীর অদ্ভুত রকমের ঐতিহ্যবাহী ও নিত্যনতুন মিশিয়ে চলা জীবনের নানান রকমের সখ আর কার্যক্রমের কথা বিশ্বব্যাপী প্রচলিত । চীনের মানুষজন প্রচন্ড কর্মঠ এবং এক কথায় মেশিন যা তাদের
শক্তিশালী অর্থনীতির মূল শক্তি। কিন্তু এই চাইনিজ জাতিগোষ্ঠীই কাজের শেষে বা কাজ থেকে মুক্তি পেতে বিভিন্ন রকম উৎসব বা দিবস বেছে নেয় যাতে বিনোদনের ঘাটতি না হয় । সেরকমই একটি দিবস নিয়ে আজকের কীবোর্ড সংগ্রাম ।

১১/১১ মানে নভেম্বরের ১১ তারিখ । এই দিনটি চীনের অবিবাহিত এবং কোন সম্পর্কতে না জড়ানো ছেলেমেয়ে বা যুবক যুবতীদের কাছে একটু স্পেশাল দিন । পতি বছর এই দিনটিকে তারা পালন করে সিঙ্গেলস ডে হিসাবে । যা ১৪ ফ্রেব্রয়ারীর ভালবাসা দিবসের বিপরীত দিবস । এইদিনে সারাদিন ই নানা রকমের ব্যবসায়িক কেন্দ্রে সিঙ্গেলসদের জন্য বিভিন্ন রকম অফার , ব্যাংকের সামনে লম্বা লাইন, উপহার আদান প্রদান , বন্ধু সহ ঘুরতে যাওয়া নৈশক্লাবে সময়যাপন , পানীয় আকণ্ঠপান ইত্যাদি চলতে থাকে তবে অবশ্যই এইসব বন্ধুদের সবাই সিঙ্গেলস , যার অর্থ হল অবিবাহিত ও যার কোন বালকবন্ধূ বা বালিকাবন্ধু এখনও হয় নাই । প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ও সিনিয়র হাইস্কুলগুলোতে সিঙ্গেলসদের মাস্কপার্টী বা মুখোশ পারটী হয় মধ্যরাত পর্যন্ত। সেখানে অচেনা অজানা যুবক যুবতীর দেখা হতে পারে , কথা হতে পারে , হতে পারে মন দেয়া নেওয়া , ঘুচতে পারে সিঙ্গেলসশীপ । পানশালাগুলোতে বিনামূল্যে পানীয় বিতরণ , সারারাত উদযাপনের মত খামখেয়ালীপনাও প্রতিটি ছোট বড় শহরকে জাগিয়ে রাখে সারারাত ।
যতদূর জানা যায় জাপান এবং কোরিয়াতেও এ ধরনের সিঙ্গেলস ডে উদযাপন হয় ।

বিভিন্ন জায়গায় রাস্তার উপরে বা নদীর ধারে বা সমুদ্রের ধারে যুবক যুবতীদের নিয়ে নানা রকমের গেম শো হয় । সেখানে স্বংম্বরা হয়ে যায় মেয়েরা । আর ছেলেরাও খুজে নেবার সুযোগ পায় তাদের প্রিয়জনকে ।

টেলিভিশনে প্রচার করা হয় সরাসরি , গণঘটকালির আয়োজন । সেখানে কেও তার ব্রেক আপের গল্প বলে কাঁদিয়ে দিচ্ছেন কয়েকশ মানুষ । রাস্তায় রেস্তোরায় তার প্রচার হচ্ছে । কেওবা আবার গাণ বা কবিতা দিয়ে জয় করে নিচ্ছেন তরুণীর মন । সে ছুটে আসছে দূরপ্রান্ত থেকে।

তবে সবকিছুর মধ্যেই একটি ইতিবাচকতা খুজে বের করার চেষ্টা চলে । এবং গণচীনের বদলে যাওয়া সমাজব্যবস্থার একটি খন্ডিত রূপ চোখে পড়ে ।

এই দিনটির আরও বিশেষ একটা ব্যবসায়িক ঐতিহ্য হল , অনলাইন শপিং সাইটগুলোতে ২৪ ঘন্টার বিশেষ আকর্ষণ বা ছাড়ের রেওয়াজ । রাত ১২ টা বাজলেই সবাই কীবোর্ড মাউস নিয়ে ঝাপিয়ে পড়ছে সখের জিনিস বা প্রয়োজনীয় সব জিনিস মূল দামের শতকরা ৩০ ভাগ বা ৪০ ভাগ দামে লুফে নিতে । প্রতি বছর রেকর্ড পরিমাণে অনলাইন শপিং হয় এই দিনটিতে ।

এ বছর এর ১১/১১ দিনটি ছিল আজ বা সদ্য পেরিয়ে যাওয়া ১১ নভেম্বর । এ বছর অনলাইন শপিংয়ে ২৪ ঘন্টায় মোট বিক্রির পরিমাণ দাড়িয়েছে ৩৫০ কোটি আর এম বি যা বাংলা টাকায় প্রায় ৪হাজার ৫ শত ৫০ কোটি টাকার ও বেশি ।


বিনোদনপ্রিয় এই জাতির নানা রঙের জীবনধারন ও এর নানা রঙের উপাদান ভাবতে বাধ্য করে , মানুষের সৃজনশীলতার থেকেও বেশি দরকার , বেঁচে থাকার আকাঙ্খা ।

সুদীপ্ত , ছেংদু, সিচুয়ান , চীন ।
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×