মাগো তুমি নেই কাছে, তোমায় মনে পড়ে।
আমার বাগানে ফুটেছে ফুল যে লগনে
সে লগন বয়ে যায় মাগো, তুমি নেই কাছে।
ভোরের ঝিরিঝিরি বাতাসের মধুর ছোঁয়া পেয়ে
হেলেদুলে সৌরভ ছড়িয়ে
ফুলগুলো যেন তোমাকেই কাছে ডাকছে।
মাগো, তোমাকে ঘিরে আমার স্বর্ণালী দিনে
ফুল ফোটার প্রহর আসত প্রতিটি ভোরে।
আমি ছিলাম মাগো, ফুল কুড়ানো মেয়ে
বকুল আর শিউলি তলায় ছুটে যেতাম
রাত ভোর না হতে।
বাবার চোখকে ফাঁকি দিয়ে ফুল কুড়ানোর লোভে
আমার এমনি করে ছুটে যাওয়া হতো
মাগো, শুধু তুমি ছিলে বলে।
কুচ ভরে ফুল নিয়ে ফিরতাম যখন ঘরে
তুমিই ছিলে মাগো, বাবা যেন না বকে।
মাগো, আমার বাগানে আজ ফুটেছে ফুল
লগনও সেই আছে।
শুধু তুমি নেই কাছে।
তোমার সেই ছোট্ট খুকী আজও ফুলকে ভালবাসে
শুধু যায়না ছুটে শিউলি-বকুল তলে
ফুল কুড়ানোর টানে।
আজ তার বাগানে ফুটা ফুলের সৌরভে
মন ভরে যায় ভোরের প্রহরে।
শুধু তুমি নেই কাছে
মাগো, তোমায় মনে পড়ে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




