somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধের সুখ মনে মনে, আর রাজনীবিদদের সুখ ----------।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইনিয়ে-বিনিয়ে কথা বলা কিংবা এদিক-ওদিক ঘুরে মূল প্রসঙ্গে আসা- দুটোরই দিন শেষ হয়ে গেছে বলে আমি মনে করি। বিশেষ করে এদেশের মানুষের সামনে সংকটময় সেই সংকট নিয়ে কিছু বলার ব্যাপারে তো নয়ই। তবু এটুকু ভূমিকার অবতারণা আমাকে করতেই হলো।

আমাদের জনসংখ্যার বড় অংশ হচ্ছে অশিক্ষিত-অর্ধশিক্ষিত-খেটে খাওয়া- নুনআনতে পান্থা ফুরায় অবস্থা। কাজেই কথার থুবড়ি উড়িয়ে উল্টো-পাল্টা বুঝিয়ে এদের সহমর্মিতা আদায় করা সহজ। আমার মনে হয় এই মিথটা এক সময় যেমন কার্যকর ছিল, এখন তেমনি সম্পূর্ণরূপে মিথ্যায় পর্যবসিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই যে, আমাদের রাজনীতিবিদরা এই বাস্তবতাকে কোন ভাবেই উপলব্ধি করতে চাইছেন না।

অন্ধের সুখ মনে মনে -- বলে একটা কথা কবে যেন শুনেছিলাম। সেই কথাটা আজ ভীষণভাবে মনে পড়ছে। ক্ষমতার দড়ি টানাটানিতে আমাদের দুই দলের আজ সেই অবস্থা। দেশের মানুষ জ্বলুক-পুড়ুক-মরুক তাতে যেন তাদের কিছু যায় আসেনা। ক্ষমতা ধরে রাখা আর ক্ষমতায় যাওয়া -- রাজনীতির মূল লক্ষ্য যখন শুধুমাত্র এই বৃত্তে ঘুরপাক খায় তখন অন্যসব কিছু মূল্যহীন হয়ে পড়ে রাজনীতিবিদদের কাছে। যেমন অবস্থা হয়েছে আজ আমাদের, এদেশের সাধারণ জনগণের।

ক্ষমতার মোহ যাদেরকে কোনদিন ভাবায়না, জীবনের নূ্ন্যতম চাহিদা পূরণে যারা উদয়াস্ত খেটে মরে তাদের একটু শান্তিতে জীবন যাপনের চাওয়াটুকুও আজ বার বার পরাজিত হচ্ছে রাজনীতিবিদদের পারষ্পরিক অসহিষ্ণুতার কাছে, জ্বলে অঙ্গার হচ্ছে তাদের হিংসার অনলে। এই নির্মমতার কি কোন তুলনা হয় ?

বলছিলাম অন্ধের সুখের কথা। সেরকমই আত্মসুখে ভুগছেন আমাদের রাজনীতিবিদরা এটা বোধহয় আজ এদেশের অতি সাধারণ মানুষটিও বুঝে গেছে। সরকারের মন্ত্রীরা অহরহ বলছেন শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু এই শীঘ্র সময়টা কবে আমাদের সামনে আসবে সে নিয়ে কোন দিক নির্দেশনা নেই। কোন কার্যকর উদ্যোগ নেই এই পরিস্থিতিকে স্বাভাবিক করার।

কারণটা বোধহয় একেবারে অষ্পষ্ট নয় আমাদের কাছে। সরকার ভাবছে যতই জ্বালাও পোড়াও করবে ২০ দলীয় জোট ততই তাদের জনপ্রিয়তায় ধ্বস নামবে। জনগণের আস্থা হারাবে ২০ দলীয় জোট। অন্যদিকে জ্বালাও পোড়াও এ মদদ দাতা ২০ দলীয় জোট ভাবছে দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। কাজেই পরিস্থিতি যত অস্থিতিশীল করে তোলা যাবে তার দায়-দায়িত্ব সরকারের উপর বর্তাবে। জনগণ সরকারের উপর থেকে সমর্থন তোলে নিবে।

অর্থাৎ দেশের এই সংকটময় মুহূর্তে দুই দলই মনে মনে সুখের কলা খেতে ব্যস্ত। এই কলার খোসায় হোঁচট খেয়ে প্রতি র্ সাধারণের জীবনে যে বিভীষিকাময় অন্ধকার নেমে আসছে সেদিকে নজর দিতে তারা মোটেও প্রস্তুত নয়।

তাহলে সমাধানটা আসবে কি করে ? এই যে দুই দলের মধ্যে একটা সংলাপ অনুষ্ঠানের তাগিদ উঠছে চারপাশ থেকে তার কি আদৌ কোন কার্যকারিতা থাকবে এই অবস্থায় ? আমার মনে হয় যতক্ষণ না দুই নেত্রীকে তাদের আত্মসুখের জগত থেকে বের করে আনা যাবে ততক্ষণ পর্যন্ত মিলবেনা এই সংকট থেকে উত্তরণের।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×