আড়ালে হাসছে ভাগ্য-বিধাতা।
মৃত্যুকে কখনও পোস্টমোর্টেম করে দেখিনি আমি।
তাহলে বুঝতে পারতাম, দগদগে পোড়া শরীরে
মৃত্যু যাদেরকে আলিঙ্গন করে
সেই মৃত্যু আরও কতটা বিভীষিকাময় হলে
রাজনীতিবিদ নামক
মনুষ্যত্ববিহীন দু'পায়া প্রাণিদের মনে
একটু শুভ বুদ্ধির উদয় হবে ?
আমি জানি,
পোড়া শরীরে অসহনীয় যন্ত্রণা নিয়ে
যারা হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে
তাদের এই দৃশ্য দেখে আমাদের মন
যতটা যন্ত্রণাকাতর হয়
তাদের যন্ত্রণা তারচেয়েও অনেক বেশি
শরীরে এবং মনে।
তাই আমি দেখতে চাই
জনগণের জন্য রাজনীতি করার নামে
যারা মানুষ পুড়িয়ে
নিজেদের ক্ষমতায় যাবার পথ তৈরি করে
তাদেরকেও চেপে ধরেছে
দগদগে পোড়া শরীরের এই দৃশ্য।
যন্ত্রণায় কাতরাচ্ছে তারা, আর
আড়ালে হাসছে ভাগ্য-বিধাতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



