কি করে শুধব ঋণ শহীদদের ?
স্বাধীনতা পেয়েছিলাম পাইনি এর জিম্মাদার
তাই তো আজ স্বাধীন দেশে মানুষের এত হাহাকার।
ফাটুস-ফুটুস বোমা ফোটে ফটকা ফোটার মতন
জীবন নিয়ে আর বাজী ধরেনা কেউ দগ্ধ হয় যখন তখন।
গণতন্ত্র নাকি মহাপবিত্র রক্ষা করাই ধম্য
রাজনীতিবিদদের একথা শুধু ক্ষমতায় যাবার বর্ম।
আমজনতা সব বুঝেও অসহায় আজ রাজনীতির কাছে
ভাগ্য তাদের রং বদলায় নিত্য রাজনীতির ঘোরটোপে।
বহু ত্যাগের বিনিময়ে পাওয়া ভালোবাসার বাংলাদেশ
অনেক রক্তের পথ হেঁটে পেয়েছিলাম এই বাংলাদেশ।
কথা ছিল স্বপ্ন বুনব বাতায়ন খুলব দিগন্তের
সব আজ যাচ্ছে ভেসে কি করে শুধব ঋণ শহীদদের ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



