রঙিন খাম
চিঠি লেখার দিন ফুরিয়েছে
নেই আজ আর রঙিন খামের কদর।
লাল-নীল-হলুদ-খামে...
দুঃখ-সুখের বারতা নিয়ে
আসত কত ভাল-মন্দ খবর।
কেউ বা হাসত, কেউ বা কাঁদত
ভালবাসার নাচন দোলায় কেউ বা ভাসত।
খামের ভেতর সুখ-দুঃখের ভাষা
এমনি করে থাকত লেখা।
ছেলে লিখত হোস্টেল থেকে
'টাকা লাগবে বাবা'।
মেয়ে লিখত স্নেহ জড়িয়ে
'তোমার শরীরের যত্ন নিও বাবা'।
স্বামীর চিঠির অপেক্ষায় তরুণী বধূ
রাতদিন পথ চেয়ে থাকে শুধু।
অবশেষে চিঠি আসে রঙিন খামে
বধূর মন আনন্দে ভাসে।
খাকি পশাক, কাঁধেতে ঝোলা
সেই পিয়নেরও আজ নেই দেখা।
লাল-নীল-হলুদ খামের বোঝা আর
হাসি-কান্নার হাজারো বারতা নিয়ে
আমাদের দরজায় নাড়ত যে কড়া।
চিঠি লেখার দিন ফুরিয়েছে, তাই
পাইনা আর ডাক পিয়নের দেখা।
প্রযুক্তির হাজারো সুবিধার ভিড়ে
সেই রঙিন খামের দিন গেছে হারিয়ে।
ক্ষুদে বার্তা, ফোন কল, আরও কত রকম সকম।
সব পেয়েও মনে পড়ে রঙিন খামের দিন সেরকম।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



