somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মান্নান ভুইয়ার পথে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর !!!!!!!!!!!!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মান্নান ভুইয়ার পথে ফখরুল। ১২ সাংবাদিক নিয়ে গোপন অভিসার।ঠিক একই রকম কাজ করেছিলেন মান্নান ভুইয়া। বিএনপির ক্ষমতা হস্তান্তরের বছর খানেক আগে নয়াপল্টনে লালুনা রেস্টুরেন্টে প্রিয়ভাজন ৭ সাংবাদিক নিয়ে এক নৈশভোজ করেন মান্নান। তাতে বেফাঁসে অনেক কথা বলে ফেলেছিলেন। ভুইয়া বলেছিলেন, “আগামী বছর খালেদা জিয়া অচল হয়ে যাবে, আর তারেক তো একটা বদমাইশ, ওকে দিয়ে হবে না। দলের দায়িত্ব আমাকেই নিতে হবে।” আমার এক সহকর্মী ওই নৈশভোজে ছিল। যাই হোক, সেই ভুইয়া পরের বছরই জেনারেল মইনের ঘাড়ে চেপে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্ন দেখেছিলেন। অথচ আল্লাহ তাকে বেইমানের খেতাব দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছেন।

মীর্জা ফখরুল - সাবধান!!


লিংক




মূল নিউজ:

পছন্দের জনা বারো রিপোর্টার নিয়ে অতিগোপনে নৈশভোজ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ ঘটনায় বিএনপির সংবাদ নিয়মিত কভার করা রিপোর্টাররা যেমন ক্ষেপেছেন, তেমনি দলীয় পরিমণ্ডলেও শুরু হয়েছে নানামুখী সমালোচনা।উপরন্তু এ ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেন এমন আয়োজন করলেন ফখরুল? তাহলে কি বছরের পর বছর বিএনপির সংবাদ নিয়মিত কভার করা রিপোর্টারদের দরকার নেই তার?

এটা কি ফখরুলের ব্যক্তিগত মিশন, নাকি তার দলেরও সায় আছে এতে? যদি থাকে তাহলে মাত্র জনা বারো সাংবাদিক নিয়ে কোন বৈতরণী পাড়ি দিতে ‍চান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও তার দল?

এই বাছাই করা ১২ রিপোর্টার হলেই কি বিএনপির মিডিয়া কাভারেজের টার্গেট পূরণ হয়ে যাবে? এর বাইরে কি কোন সংবাদ কর্মী বা সংবাদ মাধ্যমের দরকার নেই তার?ফখরুলের দলের ক’জন সিনিয়র নেতার সঙ্গে কথা বলেও এসব প্রশ্নের স্পষ্ট কোন উত্তর পাওয়া যায়নি। পাছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে সেই ভয়ে এ ব্যাপারে ফরমাল বক্তব্য দিতেও নারাজ ফখরুলের রাজনৈতিক সতীর্থরা।

কিন্তু ভারপ্রাপ্ত মহাসচিবের এমন কাণ্ডে যে তারা খুশি নন তাও বেশ ‍বুঝিয়ে দিচ্ছেন মিডিয়া কর্মীদের।গত শুক্রবার গুলশানের ভিলেজ রেস্টুরেন্টে আয়োজিত ওই ভোজে অংশ নেওয়া এক সূত্রের দাবি, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এম এ কাইয়ূমের সহযোগিতায় এমন আয়োজন করেন ফখরুলই।

আর এতে অংশ নেন এটিএন বাংলা, এনটিভি, বাংলাভিশন, একুশে টেলিভিশন, বৈশাখী টেলিভিশন ও চ্যানেল২৪সহ আরো ক’টি মিডিয়ার রিপোর্টার।

এ বৈঠকের খবর ছড়িয়ে পড়লে বিএনপি বিটের রিপোর্টারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিটে কর্তব্যরত শ’ দু’য়েক রিপোর্টারের মধ্য থেকে বাছাই করে মাত্র ১২ জনকে নিয়ে এমন ভোজসভা আয়োজনের ঘটনায় বাংলানিউজের কাছে তীব্র ক্ষোভও প্রকাশ করেন তারা।আর ওদিকে এ আয়োজনকে কাণ্ডজ্ঞানহীন উদ্যোগ আখ্যা দিয়ে দলের মধ্যে সরব ও সক্রিয় হয়ে ওঠেন ফখরুল বিরোধীরা। এরই মধ্যে তারা নাকি জল অনেকটাই ঘোলা করে ফেলেছেন। ফখরুলের বিরুদ্ধে দলীয় ইমেজ ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলছেন তারা।সব মিলিয়ে তাই বেশ বিপাকেই পড়েছেন ফখরুল। দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাত্র মাসখানেক আগে এমন ঘটনার জন্ম দিয়ে ফখরুল বড় ধরনের ভুল করলেন বলেও সমালোচনা চলছে।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×