নিতাই আমি সত্যবাদী নই!
সরসে ভাসে আলোর ফোয়ারা,
মেঘের গোকুলে বেড়ে ওঠে নদ,
তারপর শীতল পরশে বাঁচায় প্রাণ।
:
যে চলে গেছে, বিদ্যুৎ নিয়ে,
কুপি জ্বালালে রুপ কি দমনো য়ায়!
সখি, মরে গেছি শীতলের দমকায়।
আর চকিৎ মন তিক্ত বিষে!
:
দরবার খোলা রেখেছি অনেক আগে,
কয়েদী বাড়েনি, শুধু যন্ত্রনা বেড়েছে!
ঘাসের আঘাত কত তীব্র বুঝবে কি করে?
বুঝার লোকে শিশ দিয়ে খুন হয়!
:
নতুনের ঘ্রাণ বড়ই বেরসিক!
খালি পুরাতনকে নিমন্ত্রণ দেয়।
আর নতুনের নেশা পুরাতনকে শানিয়ে দেয়,
মাঝে চাপা পড়ে, জলের গোপন ধারা!
:
আমাদের বলতে এখন আর কিচ্ছু নেই,
তুমি শব্দটা দূরত্ব বাড়িয়েছে যোজন,
"আমি "শব্দটা খুব অহংকারি ,
মরবে, মারবে তারপর ও মুখ চলে না।
:
বেহাগ যন্ত্রণাটা বেশ সাধিয়ে নিয়েছি!
মুখে বিষ নিলে কথা মিষ্টিতো হবেই।
আর নীল বর্ণ গুলো ধোঁয়ায় মাতাবে।
শেষের নীলটা যেন বিষ হয়ে মরণ দেয়!
--------------
৩০/০৮/১৬
--------সুজন রুদ্র।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



