"মিনতি লতা" একটি ধারাবাহিক গল্পের নাম। এটির প্রেক্ষাপট রচিত হয়েছে দু:খবন্ধু নামে একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী মিনতি লতাকে নিয়ে।
ব্লগে লেখালেখি শুরু করার পর এটাই হবে আমার লেখা প্রথম কোন মেগা সিরিয়্যাল। জানিনা কতটুক ভাল লাগাতে পারবো। তবে বিশ্বাস করি, একজন ভাল লেখক বা ব্লগার হওয়ার উত্তম পাঠশাল হচ্ছে "ব্লগ।" কেননা এখানে ব্লগার বন্ধুদের সরাসরি প্রতিক্রিয়া পাওয়ার মধ্য দিয়ে নিজেকে শুদ্ধ করে নেয়া যায় ।
ইতিমধ্যে এক-দুই পর্বের লেখা সম্পন্ন হয়েছে।আরও কয়েকটি পর্ব গুছিয়ে নিয়ে আপলোডে যাওয়া উচিৎ বলে মনে করছি। লেখার মান নিয়ে যাতে খুব বেশি সমালোচিত হতে না হয়, সেটি মাথায় রেখে বারবার পড়ছি প্রতিটি লাইন। অসংগতিগুলো খুজে বের করে তা পাঠযোগ্য করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সবকিছু ঠিক থাকলে ৬ সেপ্টম্বর শুক্রবার থেকে "মিনতি লতা" র শুভযাত্রা হতে পারে। প্রতি সপ্তাহে মাত্র দুবার করে বিরক্ত করবো আপনাদের।
বিশ্বাস রাখি আলোচনায়, অনুপ্রেরণায় এবং সমালোচনায় সবসময় পাশে থাকবেন সামহোয়ারইন ব্লগের বন্ধুরা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



