somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর পর কি হবে আপনার ফেসবুক একাউন্ট

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনে দিনে আপনার প্রতিচ্ছবি হয়ে উঠছে ফেসবুক। আপনার পছন্দ-অপছন্দ, ভাল লাগা, না লাগা, আপনার ধ্যান-ধারণা, পারিবারিক ছবি, বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন, আপনার সামাজিক অবস্থান, গ্রহনযোগ্যতা, আপনার চলমান জীবন-যাপনসহ খুটি-নাটি সবকিছু নিয়ে এক ধরণের মায়ার জগত তৈরি করেছে "ফেসবুক।"
কিন্তু আপনি যখন এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবেন, কি হবে আপনার ফেসবুক একাউন্ট এর ভবিষ্যত?
ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে কোন নোটিশ না পেলে আপনি মারা যাওয়ার পরও সেটি সচল থাকবে একই নিয়মে। ফলে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনার স্রেফ ফেসবুক ফ্রেন্ডদের অনেকেই হয়তো কোনদিন জানতে পারবেন না, আপনি মারা গেছেন। স্বাভাবিক নিয়মে আপনার ছবি ও নাম PEOPLE YOU MAY KNOW হিসাবে প্রদর্শিত হতে থাকবে আপনার মিউচ্যুয়্যাল ফ্রেন্ডদের ওয়ালে। ফলে আপনার ফেসবুক আইডি তে চেনা-অচেনা মানুষের (যদি তারা না জেনে থাকেন আপনি মারা গেছেন) ফ্রেন্ড রিকুয়েস্ট, "বার্থ ডে" উইশ, মেসেজসহ নানা ধরণের নোটিফিকেশন আসতেই থাকবে এবং তাদের অনেকেই জানবেন না যে তারা একজন মৃত মানুষকে ইনভাইট করছেন। লন্ডনের The Guardian পত্রিকা ৩০ অক্টোবর ২০১৪ What happens to your Facebook account when you die? শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরে প্রায় ৩ মিলিয়ন ফেসবুক ই্উজার মারা যাবেন। হিসাব অনুযায়ী প্রতি সপ্তাহে গড়ে ৬০ হাজার করে ইউজার মারা যাচ্ছেন। পাঁচ বছর আগে চালানো জরিপের তথ্যর ভিত্তিতে ফেসবুক কর্তৃপক্ষ “memorialise” নামে একটি ফিচার চালু করে ২০০৯ সালের অক্টোবর মাসে।
তবে এই ফিচারের সুবিধা গ্রহন করতে হলে বা আপনি যে একজন মৃত মানুষ হয়ে গেছেন, সেটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমকে অবহিত করার কাজটির দায়িত্ব অবশ্য নিতে হবে আপনার পরিবারকেই। তবে পরিবার বা আত্নীয় স্বজন বাদেও আপনার ফেসবুক ফ্রেন্ড বা কলিগরা নিতে পারেন দায়িত্ব। সেক্ষত্রে আপনার মারা যাওয়ার খবরটির কোন নিউজ লিঙ্ক থাকলে তা সুনির্দিষ্ট ফর্মে পেস্ট করে দিতে হবে।


ফেসবুক কর্তৃপক্ষ এই ফিচার সম্পর্কে গার্ডিয়ানকে দুটি পদ্ধতির কথা বলেছে। ধরুণ আপনার স্ত্রী, স্বামী, ভাই-বোন, বাবা-মা বা পরিবারের কাছের কেউ (যার ফেসবুক একাউন্ট আছে) মারা গেলে আপনি দুটি পদ্ধতিতে মৃত মানুষের ফেসবুক একাউন্ট ডিএকটিভ করতে পারেন। একটি হলো একাউন্ট ডিলিট করে দেয়া এবং অপরটি হলো Memorialization Request. তবে একাউন্ট ক্লোজ করে দেয়ার ক্ষেত্রে Facebook বলছে, "If you choose to delete the account, then all the comments, photos etc will also be deleted, unless you take legal steps to preserve them. This is a privacy issue. The application to obtain account content is a lengthy process and will require you to obtain a court order.”
এই পদ্ধতি অনুসরণ করতে হলে আপনাকে নিচের লিঙ্কে ক্লিক করতে হবে। https://www.facebook.com/help/359046244166395/ এর চেয়ে অবশ্য memorialisation পদ্ধতিটি ভাল এবং ফেসবুক কর্তৃপক্ষ সেটি যাচাই-বাছাই করে প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, If you choose memorialisation, Facebook changes a number of things:
• No one is allowed to log in to the account
• You can’t change, add to or delete existing content, which includes adding or removing friends
• Automated activities, such as daily quotes or horoscopes, are stopped
• Memorialised accounts don’t appear in “public spaces” such as birthday reminders, People You May Know, or searche
Memorialised accounts can only be accessed by the user’s confirmed friends
However, the original content stays in place. Also, Facebook adds, “depending on the privacy settings of the deceased person’s account, friends can share memories on the memorialised Timeline”.
বিষয়টি সম্পর্কে আরও পরিস্কার ধারণা পেতে নিচের লিঙ্কে ক্লিক করুণ Click This Link এখানে আসার পর মৃত ব্যক্তিটির সম্পর্কে আপনার যেসকল তথ্য দিতে হবে, তা হলো
একাউন্টের পুরো নাম,
জন্ম-তারিখঃ যেটা প্রোফাইলে দেওয়া আছে,
প্রোফাইলটির ইমেইল এড্রেসঃ একাউন্ট তৈরির সময় যেটা ব্যবহার করা হয়েছে,
নেটওয়ার্কঃ যাতে তিনি সর্ম্পক্ত ছিলেন,
নির্বাচিত বাক্তির প্রোফাইল লিঙ্কঃ যেমন https://www.facebook.com/sumon.sujayet
তবে আপনি চাইলে কেবল ফেসবুক নয়, অনলাইনে থাকা আপনার সকল তথ্য-উপাত্ত উইল করে যেতে পারেন। আপনি যাকে সবকিছুর সত্ব দিতে চান, তার ইমেল আইডি http://passmywill.com কে জানিয়ে দিন। অনলাইনের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দীর্ঘদিন আপনার সক্রিয়তা থেমে গেলে passmywill.com প্রথমে আপনার কাছে মেইল করে জানতে চায়বে আপনি বেঁচে আছেন কিনা, আপনি কোন রিপ্লাই না দিলে আরও কিছুদিন অপেক্ষা করবে। এরপর আপনার উল্লেখ করে দেয়া মেইল আইডি অর্থাৎ যাকে আপনি আপনার সব তথ্য-উপাত্ত উইল করেছেন, তার মেইল ঠিকানায় passmywill কর্তৃপক্ষ আপনার সবকটি ইউজার আইডি ও পাসওয়ার্ড উইল মেইল করে জানিয়ে দেবে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৭
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

×