somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পূর্ব পুরুষের খুঁজে

০৩ রা জুন, ২০২১ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাক্তিগত কোন চিন্তা না লিখে, আমাদের পূর্ব পুরুষদের সভ্যতার শুরুর ইতিহাসটি, আপাতত যেভাবে বর্ণিত আছে, সেভাবেই উল্লেখ করছি। আর্যজাতি এখানে এসে স্থানীয়দের বর্ণনা দিল বর্বর ও নিচু শ্রেণির হিসেবে। স্থানীয় অষ্ট্রিক ও দ্রাবিড়দের সংস্কৃতি এবং বাকি সবকিছুই মুছে যেতে লাগলো। আর্যদের দেবতাদের নিয়ে বেদ, পুরাণ সহ অন্যান্য জিনিস রচিত হল। আর্য পুরুষদের ইতিহাস নিয়েই রচিত হল রামায়ণ আর মহাভারত।
অনার্য শব্দটি শুধু যারা আর্য নন তাদের জন্যেই ব্যবহৃত হতো না এটা তুলনামূলক অধমদেরই বুঝাতো। আর্যদের একক প্রভাবের আরেকটা উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে সকল বইয়ে সংস্কৃত ভাষার প্রভাব। কারণ এর পূর্বে অবশ্যই অন্য ভাষা ছিল যা সংস্কৃতের প্রভাবে ভারতবর্ষ থেকে বিলীন হয়ে গেছে অথবা এটাও বলা যায় মিশে গেছে কিছুটা সংস্কৃতের সঙ্গে। সংস্কৃত অন্যতম শ্রেষ্ঠ ভাষা এটা কেউ অস্বীকার করবে না। তবে আর্যদের রাজনৈতিক প্রভাব যে তাদের ভাষাকে বিস্তারিত করেছে, এটাই সত্য। দ্রাবিড়দের মধ্যে যে ভাষাগুলো প্রচলিত ছিল এর মধ্যে উল্লেখ করা যায় তামিল ভাষার নাম। যারা নিজস্বতা নিয়ে আজও টিকে আছে। আছে তাদের বিশাল সাহিত্য ভাণ্ডার সহ বর্তমান সময়ে সিনেমায় আধিপত্য।
এখন থেকে পাচ হাজার বছর আগে মধ্য বা পূর্ব ইউরোপের কোন একটা অংশে অথবা উড়াল পর্বতের দক্ষিণে সমতল ভূভাগে আদি ইন্দো-ইউরোপীয় বা আর্যজাতির উদ্ভব হয়। নিজেদের দেশে তারা খুব উচুস্তরে যেতে পারে নি। তাদের বিকাশ হয়েছেই অন্যান্য স্থানে যাওয়ার পর। তারা নিজদের ভূমি ত্যাগ করে অন্যান্য স্থানে গিয়ে স্থানীয়দের পরাজিত করলো আর নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করলো। আর্যরা যে অত্যন্ত চিন্তাশীল এবং যুদ্ধবাজ ছিল, সেটাও অস্বীকার করা যায় না।
আর্যরা যখন তাদের নিজেদের দেশে আদিম অবস্থায় ছিল, তারা চাষবাস করতো, মেষ পালন করতো। কিন্তু মিশরের তখনকার সভ্যতা উন্নত ছিল তুলনামূলক। অবশ্য এই তত্ত্বের সঙ্গে অনেকের দ্বিমত রয়েছে এবং উনাদের কাছেও অনেক প্রমাণ ও যুক্তি আছে। এই আর্যজাতির ভারতবর্ষে আগমনের তত্ত্ব অনেকেই মানেন না। ভারতবর্ষ থেকেই সম্পূর্ণ সংস্কৃতির উদ্ভব এবং বিকশের তত্ত্বে উনারা বিশ্বাসী। আমি আপাতত আর্য আগামনের তত্ত্ব ধরেই লেখার চেষ্টা করছি।
মিশর আর মেসোপটেমিয়ার লোকেরা গাধা ও গোরুকে প্রথম পোষ মানায় তাই এটা বলাই যায় যে গোরু পালন তাদের থেকেই আর্যজাতির মধ্যে বিস্তার লাভ করে। গোরুর আদিম শব্দ সংস্কৃত গো আদিম মেসোপটেমিয়ার ভাষা হতে এসেছে। তবে ঘোড়ার সংস্পর্শে আগে এসেছে আর্যরা। আর ঘোড়াকে আগে পোষ মানিয়েছে বলেই, তারা দূরবর্তী স্থানে সহজে যেতে পেরেছে আর যুদ্ধের ক্ষেত্রেও রথ নির্মাণ জাতীয় ব্যাপারে এগিয়ে থেকেছে।
ধীরে ধীরে আর্যরা বুদ্ধিমত্তা, শক্তি এবং শ্রমের মাধ্যমে ভারী হয়ে পড়লো অন্যান্য সকল সভ্যতার উপর। তবে ভারতবর্ষে দ্রাবিড়দের সংস্কৃতি সম্পূর্ণ মুছে না গিয়ে বরং আর্যদের সংস্কৃতি ও মতের সঙ্গে মিশে একটা নতুন বিশ্বাস অথবা জাতির জন্ম দিল। হিন্দু জাতি।
অনেকেই হয়তো তাদের প্রভাব মিটিয়ে দেয়ার চেষ্টা করেছে। কিছুটা সফলও হয়েছে। তবে জ্ঞানের আলো, সম্পূর্ণ মেটানো কি সম্ভব!
এতো সংক্ষিপ্তভাবে কোন ধারণাই নিখুঁতভাবে দেয়া সম্ভব না। আমি পূর্ব পুরুষদের খোঁজ শুরু করার পথের সামান্য আলোকপাত করেছি মাত্র!

সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২১ সকাল ১১:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×