somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প কাব্য

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎই আমার মেয়েটা কাঁধে হেলে পড়লো। আমি একটু চমকে উঠলাম। তাকিয়ে
দেখি গভীর ঘুমে আচ্ছন্ন।
কিছুক্ষণ আগেই আমার সাথে কথা বলছিল। এর মধ্যেই আবার ঘুমিয়ে পড়লো।
.
যাই হোক, আমি কিছুই বললাম না। কেন
জানি ব্যপারটা এনজয় করছিলাম।
একটা মেয়ে আমার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে..!!
মুহুর্তটা সত্যিই এনজয়াবল। কিছুটা অস্বস্তি
লাগছিল। কারণ বাসের মধ্যে লাইটের মৃদু আলোয় ব্যপারটা লক্ষ করে দু-একজন
আমাদের দিকে আড় চোখে তাকাচ্ছিল।
যদিও বাসের বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিল।
আমি মেয়েটা কে সরিয়ে দিতেও পারছি না। ও যে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল।
.
ও হ্যাঁ, মেয়েটির নাম অরিন। ইন্টার
ফার্সট ইয়ারে পড়ে।
চট্রগ্রামে থাকে এবং সেখানেই পড়ালেখা করে। এখন
ঢাকায় যাচ্ছে মামার বাসায়।
একা একাই যাচ্ছিল। সাহস আছে বলতে
হবে..!!
.
আর আমিও চট্রগ্রাম থেকে ঢাকায়
যাচ্ছিলাম। পাঁচ
দিনের ছুটিতে দেশের বাড়ি আসছিলাম।
এখন আবার
হোস্টেলে ফিরে যাচ্ছি। .
নাইট কোচ বাস। রাত প্রায় ৮ টা।
আমি আমার সিটে বসে আছি। হঠাৎ
দেখলাম লাল টকটকে জামা পরিহিত
একটি ফুটফুটে "বা লি কা"
এসে আমার পাশের সিটে বসলো।
আমি একটু ইতস্তত বোধ করলাম।
.
রাত ৮ টায় বাস ছাড়লো। দুজন পাশাপাশি সিটে বসে আছি, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। মনে হয়
দুজনের্ই খুব অস্বস্তি লাগছিল। হঠাৎই সব
নীরবতা ভেঙ্গে অরিন্ই
কথা বলা শুরু করলো। দুজন দুজনার সাথে পরিচিত
হলাম।
.
বাস ছুঁটে যাচ্ছিল দুরন্ত গতিতে।
বাইরে ঘুঁটঘুঁটে অন্ধকার থাকলেও গাড়ীর
লাইটের আলোয় রাস্তাটা আলোকিত ছিল।
কথা বলছিলাম দুজনে।
কথা বলতে বলতে এক সময় অরিন
ঘুমিয়ে পড়লো আর আমার কাঁধে হেলে পড়লো।
.
তখন রাত প্রায় ২ টা হবে। গাড়ী গুলো খুব
জোরেই ছুঁটে যাচ্ছিল।
অরিন তখনো আমার
কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে।
.
হঠাৎই আমার কাছে কেমন যেন
অস্বস্তি লাগতে শুরু করলো। কেন জানি খুব
ঘামাতে লাগলাম।
বাসের প্রায় সব যাত্রীই তখন ঘুমিয়ে ছিল।
সোজা রাস্তায়্ও ড্রাইভার গাড়ীটা কে এদিক-ওদিক
করছিল। অরিন আমার কাঁধ থেকে পড়ে যাচ্ছিল, আমি
এক হাত দিয়ে ওকে শক্ত করে ধরলাম।
.
হঠাৎ করে বিকট জোরে একটা শব্দ হলো।
কিছু মানুষের
চিৎকারের শব্দ শুনলাম।
ঠিক তখন্ই আমি জ্ঞান
হারিয়েছিলাম।
.
যখন আমার জ্ঞান ফিরে
তখন নিজেকে আবিষ্কার করলাম
হসপিটালের বেডে। আমার শরীরের
ভিবিন্ন জায়গায় বেন্ডেজ করা। সারা
শরীরে খুব ব্যথা করছিল। আমার
পাশে একজন বসে ছিল। তার
থেকে জানতে পারলাম আমাদের
বাসটি একসিডেন্ট করছিল।
বাসের ৩৫ জন যাত্রীর মধ্যে ৭ জন নিহত আর বাকিরা মোটামুটি ভাবে আহত হয়।
.
হঠাৎ অরিনের কথা মনে পড়লো। অরিন
কোথায়? পাশের লোকোটিকে জিগ্যেস
করলাম..!!
উনি কিছুই বললেন না।
পরে জানতে পারলাম ওই ৭
জন লাশের কাতারে লাল টকটকে
জামা পরিহিত একটি ১৭-১৮ বছরের মেয়েও ছিল..!!
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×