বিজয়ের এই দিনে, সুজন তোমায় পড়ে মনে
১৬ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাত তখন 11 টা 40 পার হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দাঁড়িয়ে আছি আমি, সমকালের কাজী শাহেদ, আমার দেশের আনিসুজ্জামান উজ্জল, ভোরের কাগজের সালাহউদ্দীন মুহম্মদ। 12 টা 1 মিনিটে মাননীয় ভিসি এবং ক্যাম্পাস প্রশাসন শ্রদ্ধা জানানোর আগে আগে শের-ই-বাংলা হল প্রান্ত থেকে আসলো একটি দল। শ্লোগান- বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে। প্রশাসন ভবন প্রান্ত থেকে আসলো আরেকটি মিছিল। শ্লোগান- বিজয়ের এই দিনে মুজিব তোমায় পড়ে মনে। তারা বোঝায়েই দিলেন জিয়া আর মুজিব একা একা বিজয় ছিনিয়ে আনছেন। লক্ষ লক্ষ মানুষ যে সব হারালো তার কোন কথাই নেই ওদের বাণীতে। ওদের শ্লোগান শোনার পর আমরা একটু আতঙ্কেই ছিলাম যে একটু পর আবার আরেক দল না এসে শ্লোগান দেয়- বিজয়ের এই দিনে আযম তোমায় পড়ে মনে। কিন্তু রাত 1 টা পর্যন্ত সেখানে এরকম কিছু আর হয় নি। সেখান থেকে রুমে ফেরার পথে আমি মজা করেই বললাম, ওরা যখন একা একা বিজয় স্মরণ করছে তাহলে আমি একা একা বললে সমস্যা কী? তাই বললাম, বিজয়ের এই দিনে সুজন তোমায় পড়ে মনে। হা হা হা। সুজন নামে কেউ না কেউ তো শহীদ হয়েছিলেন 71-এ।
সকালে শুনতে পেলাম মহানগরীতে এখানে ওখানে শিবির পালন করছে বিজয় দিবস। কষ্ট লাগে। কিন্তু করার কিছু নেই। কী করবো বলেন? বিজয়ও এসেছেন আমাদের বাবারা আবার রাজকারদের গণহারে ক্ষমাও করেছেন আমাদের বাবারা। এখন কী করবো? বাবারাই এখন বিভক্ত। যুদ্ধ যে করেছিলেন সেটা তো অনেক বাবার মনেই নাই। হায়রে যুদ্ধ! হায়রে প্রাপ্তি!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন