somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প: পূর্বাভাস-৩য় পর্ব

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যান্য অনেক প্রাকৃতিক দুর্যোগের মত ভূমিকম্পের কোন সুনিশ্চিত ও সুপ্রতিষ্ঠিত আগাম পূর্বাভাস ব্যবস্থা নেই। বর্তমানে পূর্বাভাস ব্যবস্থা যাও প্রচলিত আছে তার প্রায় সবটাই সম্ভাব্যতা তত্ত্বের উপর ভিত্তি করে। এর মাধ্যমে কোন নির্দিষ্ট অঞ্চলে কোন নির্দিষ্ট সময়ের ব্যাপ্তিতে ভূমিকম্প হবে কিনা তার সম্ভাবনা ব্যাখ্যা করা যায় কিন্তু ভূমিকম্প ঐ অঞ্চলের কোন স্থানে হবে বা ঠিক কোন সময়কালে হবে তা নির্ধারণ করা এখনও অনেক দূরের বিষয়। তবে এক ধরণের ‘একসিলোমিটর’ (ত্বরণমাপক যন্ত্র) আছে যা ভূ-পৃষ্ঠের ত্বরণ মেপে ভূমিকম্প আঘাত হানার মাত্র কয়েক সেকেন্ড আগে সতর্ক সংকেত দিতে পারে। কোন উৎসে ভূমিকম্প সূচিত হলে ভূ-পৃষ্ঠে যে ত্বরণ তৈরী হয় এই যন্ত্র তা মেপে মূলতঃ সতর্ক সংকেত দেয়। সুতরাং এটি ভূমিকম্পের পূর্বাভাস নয় বরং ভূমিকম্প সূচিত হয়েছে কি না তার নির্দেশক।

পরিসংখ্যানগত সম্ভাব্যতা ছাড়াও আরও কিছু বিষয় আছে যেসবের উপর ভিত্তি করে ভূমিকম্পের একটি সুনিশ্চিত পূর্বাভাস ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে। এগুলো হল ভূ-মন্ডলের সিসমিক প্যাটার্ন, তড়িচ্চুম্বকীয় তরঙ্গ, ভূ-পৃষ্ঠের অবিরাম অনুভূমিক সঞ্চালন, প্রাক-আবহাওয়া, আকাশে অস্বাভাবিক আকার ও বর্ণের মেঘের উপস্থিতি, চন্দ্রকলার আকারে হ্রাস-বৃদ্ধি, ভূ-পৃষ্ঠের বিভিন্ন জলাধারে পানির অনিয়মিত হ্রাস-বৃদ্ধি, বিভিন্ন প্রাণীর অস্বাভাবিক আচরণ, বায়ুমন্ডলে বিভিন্ন রঙীন আলোক কণার উপস্থিতি ইত্যাদি।

“ভ্যান মেথড” পরিক্ষাধীন একটি পূর্বাভাস ব্যবস্থা যা সিসমিক তড়িৎ সংকেতের উপর ভিত্তি করে পূর্বাভাস দিতে সক্ষম। তবে এটি এখনও অনেকাংশেই অসম্পূর্ণ এবং এটি নিয়ে গবেষণারত বিজ্ঞানীরা দাবী করছেন যে সম্পূর্ণতা পেলে এই ব্যবস্থায় কয়েক ঘন্টা ; এমনকি ক্ষেত্রবিশেষ এগার দিন আগেও পূর্বাভাস পাওয়া যেতে পারে।

ভূমিকম্পের আধুনিক পূর্বাভাস ব্যবস্থা উদ্ভাবনের লক্ষ্যে ইসরায়েল ও জার্মানীর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম কাজ করে যাচ্ছে। এখানকার গবেষকেরা পূর্বাভাসের একটি গাণিতিক সমীকরণ দাঁড় করিয়েছেন বলে দাবী করেন যার ভিত্তিতে তৈরী সফটওয়্যার ভূমিকম্পের পুনরাবৃত্তির বিষয়ে নির্ভুলভাবে তথ্য বিশ্লেষণে সক্ষম। তবে সমীকরণের কার্যকারিতা এখনও শতভাগ প্রমাণিত হয়নি।

ফ্রান্সের রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা ‘সিনেস’ এর একটি উপগ্রহ ভূমিকম্পপ্রবণ এলাকা থেকে বিচ্ছুরিত তড়িচ্চুম্বকীয় তরঙ্গের হ্রাস-বৃদ্ধি বিশ্লেষণ করে বিশেষ তাৎপযপূর্ণ ফলাফল প্রদর্শনে সক্ষম। ২০০৪ সালে জাপনের দক্ষিণাঞ্চলে সংঘটিত ভূমিকম্পের পূর্বে এটি তাৎপযপূর্ণ সংকেত পাঠিয়েছিল। তবে এক্ষেত্রেও কার্যপদ্ধতি ও কার্যকারিতা এখন পর্যন্ত সুপ্রতিষ্ঠিত নয়।

অতএব, দেখা যাচ্ছে যে, এই মুহূর্তে নিশ্চিত কোন পূর্বাভাস ব্যবস্থা না থকলেও গবেষকেরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। কোন একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে ভূমিকম্পের পূর্ণ পূর্বাভাস ব্যবস্থা। আমরা আশায় আছি। সবাই ভাল থাকুন

(অন্য পদ্ধতিগুলো নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করা হবে)

সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×