somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্ভোগবাদ

২২ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
সুশীতল বরফ খণ্ড হিশেবে তোমাকে
এই পুরুষতান্ত্রিক সমাজ ইমপেরিয়াল হুইস্কির বোতলে চুবায়!
দৈহিক পরশ পেতে বিভিন্ন অঙ্গাণুকে
হিংস্র মুঠোতে চেপে ধরে সম্ভোগ করে নির্দ্বিধায়।
তোমাকে ওরা পান করে, ভক্ষণ করে, শরীরের গভীর খনিতে
খন্তি দিয়ে খুঁড়ে হীরার সন্ধান করে!
একটা ক্রোমোজমের ব্যবধান প্রকৃত মানুষের পূর্ণ সম্মান থেকে
তোমায় বঞ্চিত করতে পারে না,
এই পশ্চাদগামী সমাজের কারণে লালিত দুর্বল মানসিকতা
আবদ্ধ করতে পারে না নিরেট সিলিন্ডারে।
যেন সেখানে লাথি খেয়ে গড়াতে গড়াতে
এক পা থেকে অন্য পায়ের সজোরে ধাক্কা
অনুভব করতে থাকো দীর্ঘকালব্যাপী।
২।
তোমাকে এই সমাজের মুখোশধারী পশুরা
লোভের কারসাজিতে ফেলে যেখানে শোয়াতে চায়,
সেখানেই তুমি শুয়ে পড়ো পরম শান্তি প্রাপ্তির আশায়
সত্যকে যাচাই না করে বিশ্বাসকে ভিত্তি করে।

তোমাকে কার্তিক মাসের ঐ কামাতুর কুকুরের দল
যেখানে নাচাতে চায়,
কোন মঞ্চে বা মার্বেল স্টোনের মেঝেতে,
সেখানেই তুমি উন্নত বক্ষযুগল ফুলিয়ে নদীর দু’ধারের
উঁচু পাড় দেখিয়ে রক গানের বীটে কোমরের ভাঁজ
স্পষ্ট করে তুলো নরম মাংসাবৃত নিতম্বের
থর থর ঝাঁকুনি-কাঁপুনিতে।

তোমায় ওরা যেভাবে ক্যামেরায় বন্দী করতে চায়
ঠিক সেভাবেই নিজের জনপ্রিয়তা বাড়ানোর তাগিদে
কামাভিলাষী অর্ধনগ্ন কিংবা কামাতুর নগ্ন শরীরের পোজ
দিতে দ্বিধাবোধ জাগে না তোমার,
বরং উল্লাসে মেতে উঠতে ইচ্ছে জাগে
দর্শককে লোলুপ, কামুক দৃষ্টিতে তোমার দেহের প্রতি আকৃষ্ট করতে।
৩।
বড়ই উৎফুল্ল আজ তুমি!
উল্লাসের বাঁধ ভাঙ্গা ঢেউয়ে আবেগাপ্লুত,
তুমি গলা ফাটিয়ে চিৎকার করে চারপাশকে জানিয়ে দিচ্ছো
আজ ৮ মার্চ! এই দিনটি শুধুই তোমার,
শুধুই তোমার জন্যে উৎসর্গিত।

তোমার উচ্ছলিত ধ্বনিতে জানিয়ে দিয়েছো
বাঁকি সবকটা দিন ওদের! যারা তোমায় সস্তা ভোগ্যপণ্য
হিশেবে খোলা বাজারে বিক্রি করতে
একলেশও দ্বিধা প্রকাশ করে না,
শোকেসের শো-পিস বানিয়ে সাজিয়ে রেখে উন্মুখ চোখে
উন্মুক্তভাবে সবাইকে দেখাতেও পিছপা হয় না এক ধাপ!
পুঁজিবাদী-ভোগবাদী এই বিষাক্ত নষ্ট সমাজ-রাষ্ট্র ব্যবস্থা
ভূমিষ্ট হবার পর থেকেই নিঃশ্বাসে স্লো পয়জোন ঢুকিয়ে
তিলে তিলে নষ্ট করে দিচ্ছে
তোমার বিবেকবোধ-সত্যানুসন্ধানীবোধ।
দৈহিক পিপাসা মেটানোর ঝর্ণাধারায়
অবগাহিত হবার অবারিত আকাঙ্ক্ষায়
কিংবা পুরুষের বন্দী ভোগ্যপণ্য হিশেবে নিজেকে
মেলে ধরার বাঞ্ছায় পাতানো ফাঁদে
পা না বাড়িয়ে জ্ঞানালোকে আলোকিত হয়ে
প্রজ্ঞা আর বুদ্ধিবৃত্তিক শক্তিতে এগিয়ে যাও
“নারী” শব্দের সমার্থকতা ডাস্টবিনে ছুড়ে ফেলে
নিজেকে প্রকৃত মানুষ ভাবার ও গড়ার দৃঢ় মুক্ত চেতনায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×