somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিনন্দন রাগিব ভাই!!

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সামুর গর্ব রাগিব ভাই। অভিনন্দন!!

দ্য ইনফরমেশন সোসাইটি ইনোভেশন ফান্ড ২০১৩: পুরস্কার পেল শিক্ষক ডট কম

দ্য ইনফরমেশন সোসাইটি ইনোভেশন ফান্ড (আইএসআইএফ), এশিয়ার চলতি বছরের বার্ষিক পুরস্কার পেয়েছে শিক্ষক ডট কম (http://www.shikkhok.com) এবং ‘আমার দেশ আমার গ্রাম’ (http://www.amardeshamargram.com। গতকাল মঙ্গলবার এ পুরস্কার (http://isif.asia/awards2013) ঘোষণা করা হয়। এবারে পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ থেকে পুরস্কার পেয়েছে ইনোভেশন অন লার্নিং অ্যান্ড লোকালাইজেশন বিভাগে ‘শিক্ষক ডট কম’ ও মানবাধিকার বিভাগে ‘আমার দেশ আমার গ্রাম’।এ ছাড়া কমিউনিটি চয়েজ অ্যাওয়ার্ড বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অব প্রিসিসিয়ন এগ্রিকালচার ইনফরমেশন সিস্টেম’ পুরস্কার পেয়েছে। লার্নিং বিভাগে চলতি বছর নানা দেশের ১৫টি প্রকল্পের মধ্যে মুক্ত জ্ঞানের আসর শিক্ষক ডট কম সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে। Untitled-2২০১২ সালে সম্পূর্ণ বাংলায় চালু হয় শিক্ষক ডট কম।এর পরিচালক যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাগিব হাসান গতকাল ই-মেইলে প্রথম আলোকে জানান, ‘পুরস্কার পাওয়াতে খুব ভালো লাগছে। গত ৪ মাসে গুগলের রাইজ অ্যাওয়ার্ড এবং ডয়চে ভেলের দ্য ববস অ্যাওয়ার্ডের পর এটি আমাদের তৃতীয় পুরস্কার। এক ঝাঁক উৎসাহী তরুণ স্বেচ্ছাসেবী শিক্ষকের হাতে গড়ে ওঠা শিক্ষক ডট কম অদূরভবিষ্যতে বাংলাদেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে, এ আমার দৃঢ় বিশ্বাস।’ ফিউচার সলিউশন ফর বিজনেসের (এফএসবি) আমার দেশ আমার গ্রাম দীর্ঘদিন ধরে গ্রামীণ পণ্য ই-কমার্স সেবার আওতায় এনেছে।তৃণমূল পর্যায়ের উৎপাদকদের পণ্য সরাসরি অনলাইন বাজারে ঢুকতে সহায়তা করছে আমার দেশ আমার গ্রাম।সাদেকা হাসান ও আতাউর রহমান দম্পতি এটি পরিচালনা করেন।সাদেকা হাসান গতকাল প্রথম আলোকে বলেন, ‘এর আগেও আমরা একাধিক পুরস্কার পেয়েছি তবে এবার আইএসআইএফে বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়ে ভালো লাগছে। আশা করছি আইজিএফে অংশ নিয়ে আমরা আমাদের কাজের পূর্ণাঙ্গ বিষয়গুলো তুলে ধরতে পারব।’ পুরস্কার হিসেবে বিজয়ীরা তিন হাজার অস্ট্রেলীয় ডলার পাবেন।এ ছাড়া চলতি বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ২০১৩ (আইজিএফ)-এ নিজেদের প্রকল্প প্রদর্শনের সুযোগ পাবেন।—নুরুন্নবী চৌধুরী
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×