পুরোনো চিঠি গুলো যেনো জীবন্ত কন্ঠস্বর
আমি পড়িনা তবু শুনতে পাই থেমে থেমে খানিক পর
গোলাপী খামের চিঠি গুলোর হয়েছে বহু বছর
তবু সযত্নে কেয়ারী করেছি এতোগুলো বছর!
চিঠি গুলো লেখা ছিলো হরেক রঙের পাতায়
নানা রঙের কালিতে
নীল জলছাপের সাদা পাতায়
আবেগের সবুজ কালিতে লিখা ছিলো
অসংখ্য না বলা কথা গুলো।
আমি তা পড়ি কখনো শেষ বিকেলের আলোয়
কখনো বা রাতের গভীর সময়ে
অনেক কথা বলার থাকে,বলা হয় না
কোন কারন নেই,তবু বলা হয় না
সময় চলে যায়,অসময় চলে যায়
তবু না বলাই থেকে যায় কথা গুলো
চিঠি গুলো সে জন্যই অনেক বড়
এ পাতা ও পাতা দু'পাতাতেই লেখা
কতো শত কথা,অভিমান,আবেগ!
গোলাপী খামের চিঠি গুলো পড়া হয়নি কখনো
কোর্ট ফাইলের ভেতরে সযত্নে কেয়ারী করে
রেখে দিয়েছি,
আরো অসংখ্য চিঠির ভীড়ে,অসংখ্য কথার ভীড়ে
আর কিছু উত্তরহীন প্রশ্নের আড়ালে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

