গতকাল এবং আজকে সারাদেশে জেএসসি ও পিএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমাদের ব্লগের অনেকেরই ছোট ভাই-বোন,ভাগ্না-ভাগ্নি,ছেলে-মেয়ে সহ অনেক কাচ্চা-বাচ্চা,বিচ্ছুদের দল! পরীক্ষায় অংশগ্রহন করেছিলো,এবং আল্লাহর রহমতে কৃতিত্বের সাথে পাশ করেছে তারা।
আলহামদুলিল্লাহ,আমার ছোট বোন এবং মামাতো ভাই দু'জনেই পিএসসি তে A+ পেয়েছে।
তো শুধু মাত্র আমার ভাই-বোনের মিষ্টি কেন খাওয়াবো,বরং পুরো ব্লগ পরিবারে আজ এবং গতকাল যতগুলো কৃতিমুখ তৈরী হয়েছে সবার তরফ থেকেই রইল আপনাদের জন্য মিষ্টি...
সবার জন্য রইলো,অনেক অনেক দোয়া আর শুভেচ্ছা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



